1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ গার্মেন্টস শ্রমিকদের জীবনমান উন্নয়নে সচেষ্ট সরকার, অস্থিরতার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

কেউ কেউ দলের নাম ভাঙিয়ে ফায়দা লোটার চেষ্টা করছে: রিজভী

  • আপডেট সময় : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ১৭৪ বার পঠিত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ৫ আগস্টের পর দলের নাম ভাঙিয়ে কেউ কেউ ফায়দা লোটার চেষ্টা করছে। সবাইকে এ বিষয়ে সজাগ থাকতে হবে।

শুক্রবার (১১ অক্টোবর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ফ্যাসিবাদী শাসনে বহু মানুষ প্রাণ হারিয়েছে। বিএনপি নেতাকর্মীরা নিজ দেশেই শরণার্থীতে পরিণত হয়েছিল। নিপীড়নের চাপে জর্জরিত হয়ে নেতাকর্মীরা যখন অসহায় অবস্থায় ছিল তখন অনেকে বিদেশে পাড়ি জমিয়েছিলেন। শান্তি-স্বস্তিতে জীবনযাপন করেছেন। অনেকের খবর ছিল না দুঃসময়ে। এখন ফিরে এসে খবরদারি করছে।

রিজভী আরও বলেন, এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সচেতন থাকতে হবে। এদের কেউ বিএনপির প্রতিনিধিত্ব করে না। জনপ্রশাসন, পুলিশ ও মিডিয়া হাউজকে টার্গেট করে অনেকে ফায়দা লোটার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন বিএনরপির সিনিয়র যুগ্ম মহাসচিব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park