দেশের পরিবর্তিত পরিস্থিতিতে কিছু ব্যক্তি বিদেশ থেকে এসে বিএনপির নাম ভাঙ্গিয়ে সুবিধা নেয়ার চেষ্টা করছে।এরা বিএনপির কেউ নয় বলে সাফ জানিয়ে দিয়েছেন, দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এদিকে, উচ্ছৃংখল না হয়ে নৈতিকতার সাথে কাজ করতে নেতা-কর্মীদের প্রতি আহবান জানান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান।
নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির সংবাদ সম্মেলন। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, গত ১৫ বছরে অনেকেই দেশের ভেতরে-বাইরে থেকে নানা সুবিধা নিয়েছে। এখন পরিবর্তিত পরিস্থিতে বিএনপি সেজে এরাই আবার সুযোগ সুবিধা নিতে বিভিন্ন জায়গায় যাচ্ছেন, প্রভাব দেখাচ্ছে।
এদিকে, ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেন, রক্তের বিনিময়ে অর্জিত সফলতা কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবে না। সব অনৈতিকতার বিরুদ্ধে শক্ত অবস্থানের কথা জানান তিনি।
প্রশাসনসহ বিভিন্ন জায়গায় এখনো স্বৈরাচারের প্রেতাত্মারা লুকিয়ে আছে জানিয়ে, এদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্তা নেয়ার দাবি জানান, বিএনপি নেতারা।
Leave a Reply