1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

যখন ঠিকভাবে ঘুম হয় না, তখন ভুলভাল সিদ্ধান্ত নিই: দীপিকা

  • আপডেট সময় : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ১৩৭ বার পঠিত

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন প্রথমবারের মতো কন্যাসন্তানের মা হয়েছেন। এখন সদ্যোজাতকে নিয়েই সময় কাটছে রণবীরপত্নীর। বাচ্চা সামলাতে গিয়ে বিভিন্ন সমস্যার মুখে পড়তে হয় বলেও জানান এ অভিনেত্রী।

সম্প্রতি মা হওয়ার পর বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন দীপিকা। বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৪- উপলক্ষ্যে এক আয়োজনে সে বিষয় নিয়েই কথা বলেন অভিনেত্রী। স্ট্রেস, ঘুম না হওয়ার কারণে কী কী সমস্যার সম্মুখীন হচ্ছেন, তাও জানান।

দীপিকা পাড়ুকোন বলেন, ‘যখন ঠিকভাবে ঘুম হয় না, অতিরিক্ত স্ট্রেস থাকে, তখন ভুলভাল সিদ্ধান্ত নিই। আর আমার মনে হয় আমি কখনো নিজে বুঝতেও পারি। যে দিনগুলোতে আমার ঘুম হয় না বা নিজের যত্ন নেওয়া হয় না ঠিক করে, তখন আমার অতিরিক্ত স্ট্রেসড লাগে বা শরীর খারাপ লাগে। কিছু ক্ষেত্রে সিদ্ধান্ত নিতেও সমস্যায় পড়ি।’

দুঃখ, কষ্ট ও রাগ নিয়েও কথা এ অভিনেত্রী বলেন। দীপিকা বলেন, ‘এটা একদম স্বাভাবিক। মানুষমাত্রই তার রাগ ও কষ্ট হবে। আর এই অনুভূতিগুলো আমাদের অনেক কিছুই শেখায়। কিন্তু এগুলো থেকে তুমি কী শিখছ—পজিটিভলি কীভাবে তাতে রিঅ্যাক্ট করছ, সেটাই আসল। কাজের মধ্যে থাকতে হবে, ধৈর্য ধরতে হবে।’

গত ৮ সেপ্টেম্বর মা হন দীপিকা পাড়ুকোন। অভিনেতা রণবীর সিংকে বিয়ের প্রায় ৬ বছর পর তাদের প্রথম সন্তান ভূমিষ্ঠ হয়। এখনো মেয়ের নাম ঘোষণা করেননি তারা। রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন দুজনকেই আগামীতে রোহিত শেঠির ছবি সিংহাম এগেইনে দেখা যাবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park