1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

‘দেবদাস’ সিনেমার আর্ট ডিরেক্টরের মৃতদেহ উদ্ধার

  • আপডেট সময় : বুধবার, ২ আগস্ট, ২০২৩
  • ১৫৭ বার পঠিত

বলিউডের সাড়া জাগানো সিনেমা ‘দেবদাস’র আর্ট ডিরেক্টর নীতিন দেশাই মারা গেছেন। বুধবার (২ আগস্ট) সকালে কার্জাতে নিজের এনডি স্টুডিও থেকে মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স হয়েছিল ৫৮ বছর।

জানা গেছে, নীতিনের স্টুডিওতেই তার লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্টুডিওর কর্মীরাই।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই— কে পুলিশের এক উর্ধ্বতন কর্মকর্তা বলেন, কার্জাতে নিজের এনডি স্টুডিওতে নীতিনের ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায় এবং সব দিক মাথায় রেখে ইতোমধ্যে এই বিষয়ে তদন্ত শুরু হয়েছে।

অন্য একটি গণমাধ্যমের দাবি, দীর্ঘদিন ধরে আর্থিক সংকটে ভুগছিলেন আর্ট ডিরেক্টর নীতিন। তার স্টুডিও ভালোভাবে চলছিল না। এজন্য আত্মহত্যা করে থাকতে পারেন নীতিন। তবে এখন পর্যন্ত স্টুডিও থেকে কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি।

জানা গেছে, ১৯৮৯ সালে ‘পারিন্দা’ সিনেমার মাধ্যমে আর্ট ডিরেক্টর হিসেবে কাজ শুরু করেন নীতিন। ক্যারিয়ারে কখনও আর্ট ডিরেক্টর, কখনও প্রোডাকশন ডিজাইনার হিসেবে অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্রে কাজ করেছেন তিনি।

নীতিন দেশাই অভিনেতা হিসেবেও কয়েকটি সিনেমায় কাজ করেছেন। পরিচালনা করেছেন দুটো সিনেমা। পাশাপাশি আরও দুটো সিনেমার প্রযোজকও ছিলেন তিনি।

নীতিনের উল্লেখযোগ্য কাজগুলো হলো— ‘খামোশি: দ্য মিউজিক্যাল’ (১৯৯৫), ‘প্যায়ার তো হোনা হি থা’ (১৯৯৮), ‘হাম দিল দে চুকে সনম’ (১৯৯৯), ‘মিশন কাশ্মীর’ (২০০০), ‘রাজু চাচা’ (২০০০), ‘লগান’ (২০০১), ‘দেবদাস’ (২০০২), ‘মুন্নাভাই এমবিবিএস’ (২০০৩), ‘দোস্তানা’ (২০০৮) প্রভৃতি।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park