1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

এইচএসসির প্রবেশপত্র বিতরণের নতুন সময়সূচি

  • আপডেট সময় : শনিবার, ৫ আগস্ট, ২০২৩
  • ১১১ বার পঠিত

২০২৩ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণের নতুন সময়সূচি প্রকাশ করা হয়েছে।

শনিবার (৫ আগস্ট) নতুন এ সময়সূচি প্রকাশ করে ঢাকা শিক্ষা বোর্ড।

এর আগে ৮ ও ৯ আগস্ট প্রবেশপত্র বিতরণের কথা ছিল।

নতুন সময়সূচি অনুযায়ী, আগামী ৯ ও ১০ আগস্ট থেকে এইচএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে বিতরণ শুরু করবে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

নতুন সময়সূচি অনুযায়ী আগামী ৯ আগস্ট টাঙ্গাইল, নরসিংদী, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ ও কিশোরগঞ্জ জেলার কেন্দ্রগুলো পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ করা হবে। আর ১০ আগস্ট ঢাকা মহানগর, ঢাকা জেলা, গাজীপুর, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ এবং মানিকগঞ্জ জেলার কেন্দ্রগুলোর পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ করা হবে।

প্রবেশপত্রে কোনো ভুলত্রুটি থাকলে ১০ থেকে ১৪ আগস্টের মধ্যে বোর্ডে আবেদন করে সংশোধন করতে হবে। প্রবেশপত্র সংশোধন করানো না হলে পরীক্ষায় এ সংক্রান্ত জটিলতা সৃষ্টি হলে প্রতিষ্ঠানপ্রধানরা দায়ী থাকবেন।

উল্লেখ্য, চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ১৭ আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে। ইতোমধ্যে পরীক্ষার সব প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park