1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

‘বার্বি’র ছক ভেঙে নজর কাড়লেন নোরা

  • আপডেট সময় : শনিবার, ৫ আগস্ট, ২০২৩
  • ৯৩ বার পঠিত

বর্তমানে বিশ্বজুড়ে চলছে ‘বার্বি’ জ্বর। ছোট থেকে বড় সবার মনেই যেন লেগেছে গোলাপি রঙের ছোঁয়া। শুধু তাই নয়, হলিউড থেকে শুরু হওয়া ট্রেন্ডে গা ভাসিয়েছেন বলিউডের তারকারাও। তাদের সোশ্যালে শুধুই গোলাপি পোশাকের ভীড়। এবার সেই ছক ভাঙলেন নোরা ফাতেহি। তবে গোলাপি নয়, নজর কাড়লেন নীলে।

বর্তমানে ‘হিপ হপ ইন্ডিয়া’ রিয়ালিটি শোয়ের প্রমোশন নিয়ে ব্যস্ত রয়েছেন নোরা। সেখান থেকেই ভাইরাল তার বার্বি লুক। রীতিমতো সোশ্যাল মিডিয়ায় উত্তাপ ছড়িয়েছে অভিনেত্রীর এই লুক।

ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে ক্যাপশনে নোরা লিখেছেন, তুমি কি ভাবছো আমি তোমার কথা ভাবছি?

ওই ছবিতে দেখা যায়, নোরার পরনে রয়েছে ড্যাজলিং ব্লু টপ আর ডেনিম জিন্স। প্লানজিং নেকলাইন, অফশোল্ডার ড্যাজলিং নীল টপ সঙ্গে ইনসাইড– আউট ডিস্ট্রেস্ড জিন্স। সঙ্গে নীলাভ ফার–জ্যাকেট তার সাজে যোগ করেছে আলাদা মাত্রা। এমন লুকে রীতিমতো নেটিজেনদের ঘুম কেড়েছেন এই নায়িকা।

ট্রেন্ডি এই লুকের সঙ্গে নোরা পড়েছিলেন স্টেটমেন্ট জুয়েলারি। লেয়ার্ড সিলভার চেন নেকলেস, আংটি আর সিলভার স্ট্র্যাপি হিলস। সেই সঙ্গে মেকআপে ছিল গোলাপি আভা।

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় পুতুল ‘বার্বি’-কে নিয়ে তৈরি হয়েছে হলিউড সিনেমা ‘বার্বি’। এটি নির্মাণ করেছেন অস্কার মনোনীত পরিচালক গ্রেটা গেরউইগ। মুক্তির আগে থেকে ‘বার্বি’ নিয়ে ব্যাপক উন্মাদনা ছিল দর্শকদের মনে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park