1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

কলকাতার নায়িকা সায়ন্তিকার সঙ্গে সিনেমার খবর, চটলেন জায়েদ খান

  • আপডেট সময় : বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ১৩৯ বার পঠিত

এবার জায়েদ খানের বিপরীতে অভিনয় করবেন কলকাতার নায়িকা সায়ন্তিকা। আর এটি নির্মাণ করবেন তাজু কামরুল। এমন কিছু খবর গণমাধ্যমে প্রকাশিত হয়। কিন্তু এ ব্যাপারে কিছুই জানেন না জায়েদ খান।

এ নিয়ে জায়েদ খান বলেন, ‘এসব কী রে ভাই, খামাখা একটা খবর। তাজু কামরুল এফডিসি পাড়ায় থাকেন। খামাখা আলোচনায় থাকতে চান। এটি অনন্য মামুনের পার্টি। কিছু মানুষ আছে, কোনো নিউজ না থাকলে, খবরে থাকতে, আলোচনায় থাকতে, খবর বানিয়ে ফেলেন। দেখেন না, অনন্য মামুন আমির খানের ভাইকে ছবিতে চুক্তি না করেই খবর ছড়িয়েছিল। এসব খুবই হাস্যকর ব্যাপার।’

জায়েদ খান আরও বলেন, ‘নিউজের লিঙ্কগুলো পাওয়ার সঙ্গে সঙ্গেই তাজু কামরুলকে ফোন দিয়েছিলাম। তিনি তো অস্বীকার করেন। আমি তাকে বলেছি, আপনি আমার ইজ্জত নষ্ট করবেন না যেন। এর আগে, অন্য একটি ছবির জন্য শ্রাবন্তীকে নিয়ে একটা নিউজ হয়েছিল। তখন কিছু মানুষ শ্রাবন্তীকে বুঝিয়েছিল, আমি নাকি তার নাম ভাঙিয়ে নিউজ করেছি। সে সময় শ্রাবন্তীকে নিয়ে ইজ্জত গেছে, এবার সায়ন্তিকাকে নিয়ে ইজ্জত নষ্ট করবেন না।’

বিষয়টি নিয়ে পরিচালক তাজু কামরুল বলেন, ‘জায়েদ খান ও সায়ন্তিুকাকে নিয়ে যে নিউজ বেরিয়েছে, ওভাবে আমি কোথাও বলিনি। তবে জায়েদ খানের সঙ্গে আগে প্রাথমিক একটা আলোচনা হয়েছে। কলকাতার সায়ন্তিকা ছাড়াও নুসরাতের সঙ্গেও প্রযোজকের কথা হয়েছে। এর বেশি কিছু নয়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park