বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া কিছুদিন ধরে চোখের সমস্যায় ভুগছিলেন। তাই রবিবার (১৩ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে তার বাঁ চোখে অস্ত্রোপচার করা হয়।
এ দিন রাত ৯টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে চোখে ব্যান্ডেজ বাঁধা একটি ছবি পোস্ট করে ফারিয়া ক্যাপশনে লেখেন, ‘সেরে ওঠা না পর্যন্ত বিরতি’। বর্তমানে সুস্থ আছেন এই অভিনেত্রী।
নুসরাত ফারিয়ার অস্ত্রোপচারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন তার মা ফেরদৌসী বেগম। তিনি বলেন, ‘চোখের সমস্যার কারণে কিছুদিন ধরে ও কাজ বন্ধ রেখেছে। যদিও চোখের এই সমস্যা খুব জটিল কিছু নয়। তারপরও চোখ একটা সংবেদনশীল জায়গা। এ কারণে দ্রুতই অস্ত্রোপচার করানো হয়েছে। ঘণ্টা দেড়েকের অস্ত্রোপচার সফল হয়েছে। সে এখন পুরোপুরি সুস্থ আছে।’
Leave a Reply