1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

রাবিতে ১ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৩ জনকে সাময়িক বহিষ্কার

  • আপডেট সময় : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
  • ৯৭ বার পঠিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন করে ভর্তি হওয়া এক শিক্ষার্থীর ভর্তি বাতিল এবং এই জালিয়াতিতে সহায়তাকারী তিন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (২২ আগস্ট) বিকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো. আবদুস সালাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারাদেশ জারি করা হয়।

ভর্তি বাতিল হওয়া শিক্ষার্থীর নাম মো. আহসান হাবীব। তিনি ২০২২-২৩ শিক্ষাবর্ষের পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগে নতুন ভর্তি হয়েছিলেন। তবে ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন করে ভর্তি হওয়ার বিষয়টি প্রমাণিত হওয়ায় তার ভর্তি বাতিল করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

অন্যদিকে বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাজু আহমেদ, লোক প্রশাসন বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী মহিবু মমিন সনেট এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাকোয়ান সিদ্দিক প্রাঙ্গণ।

এর মধ্যে রাজু আহমেদ রাবির শের-ই বাংলা ফজলুল হক হল শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, মহিবু মমিন সনেট রাবির শহীদ হবিবুর রহমান হল শাখা ছাত্রলীগের কর্মী, শাকোয়ান সিদ্দিক প্রাঙ্গণ শের-ই বাংলা ফজলুল হক হল শাখার কর্মী ছিলেন। ভর্তি জালিয়াতিতে যুক্ত থাকার দায়ে গত শনিবার (১৯ আগস্ট) রাতে কেন্দ্রীয় ছাত্রলীগ থেকে তাদের দল থেকে স্থায়ী বহিষ্কার করে বাংলাদেশ ছাত্রলীগ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park