1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

১৫ কোটি টাকার আর্থিক ক্ষতির মুখে গায়ক মিকা সিং

  • আপডেট সময় : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • ১৪৫ বার পঠিত

বিপাকে পড়েছেন ভারতের অন্যতম জনপ্রিয় গায়ক মিকা সিং। সম্প্রতি ১৫ কোটি আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে তাকে। সূত্রের খবর মিকা সিং-এর সম্প্রতি যাওয়ার কথা ছিল বিশ্ব ট্যুরে। এক বিশেষ কনসার্টের চুক্তি গ্রহণ করেছিলেন তিনি। কিন্তু শেষ মুহূর্তে বাতিল করতে হয়। সূত্রের খবর মিকা সিং অসুস্থ হয়ে পড়ায় এমন সিদ্ধান্ত নিতে হয়েছে। গলার সংক্রমণের কারণে গান গাইতে পারবেন না। তাই উদ্যোক্তাদের জানিয়ে দিতে হয় তিনি যথা সময় কনসার্ট করে উঠতে পারবেন না। আর সেই কারণেই এবার মোটা টাকা ক্ষতির মুখ দেখতে হয় মিকা সিং-কে। মালয়েশিয়া, সিঙ্গাপুর, বালি, থাইল্যান্ড এবং অস্ট্রেলিয়ায় শো করার কথা ছিল গায়কের।

তবে মিকা সিং এই ট্যুর একেবারের জন্য বাতিল করেননি। তিনি তা পিছিয়ে দিয়েছেন। যা শিডিউল করা হয়েছে সম্ভাব্য পরের বছর। আর এই পরিবর্তনের জন্যই প্রায় ১৫ কোটি টাকা আর্থিক ক্ষতি বহন করতে হচ্ছে গায়ককে। তবে তার কথায় তিনি চাইলেই এই শো করতে পারতেন। যেমন সাম্প্রতিককালে গায়কেরা সিডি বাজিয়ে কণ্ঠ মেলান, কেবল ঠোঁট চালান, তিনি চাইলেই তেমনটা করতে পারতেন। তবে এমনটা সমর্থন করেন না মিকা। তার কথায়, ‘আমি এমনটা করলে হয়তো এতদিনের নাম, সম্মান সব নষ্ট হয়ে যেত।’

মিকা সিং বছরে অন্তত পক্ষে একবার বিশ্ব জুড়ে ট্যুর কনসার্ট করে থাকেন। ভারতের বুকেও তার কনসার্টের সংখ্যা কম নয়। তবে শরীর খারাপ থাকার কারণে তিনি কোনও রকমের ঝুঁকি নিতে নারাজ। সম্প্রতি এই প্রসঙ্গে তিনি বলেন, এমন গলা নিয়ে যদি তিনি কনসার্টে উপস্থিত হতেন তবে তা অসততা হতো। যা মোটেও চান না মিকা। তিনি তার শ্রোতাদের সম্মান জানাতেই এই সিদ্ধান্ত নিয়েছেন। সুস্থ হয়ে, পরবর্তী শিডিউলও স্থির করে ফেলবেন বলে মিলছে খবর।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park