1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

ভক্তদের সুখবর দিলেন মিথিলা

  • আপডেট সময় : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
  • ২৩৬ বার পঠিত

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। বর্তমানে অভিনয়ের পাশাপাশি সমাজকর্মী হিসেবে নিয়মিত কাজ করছেন। এ ছাড়া মাঝেমধ্যে গান গেয়েও বেশ আলোচনায় চলে আসেন তিনি।

অভিনয় জগতে মিথিলা বরাবরই সফল। টেলিভিশন, ওয়েব সিরিজ থেকে শুরু করে কলকাতার সিনেমায় নায়িকা হিসেবে দেখা গেছে এই অভিনেত্রীকে। এবার বাংলাদেশের চলচ্চিত্রে নায়িকা হিসেবে দেখা যাবে তাকে। সম্প্রতি ভক্তদের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এমনই সুখবর জানিয়েছেন এই অভিনেত্রী।

তিনি লেখেন, মিথিলা অভিনীত ঢালিউডের নতুন এ সিনেমার নাম ‘জলে জ্বলে তারা’। অরুণ চৌধুরী পরিচালিত, অনুদানের এ সিনেমা সম্প্রতি সেন্সর পেয়েছে। সেন্সর পাওয়া সে সিনেমার সনদপত্রের একটি ছবিও পোস্ট করেছেন মিথিলা। খুব তাড়াতাড়ি রিলিজের তারিখ ঘোষণা করা হবে। দর্শকের ভালোবাসার অপেক্ষায় ‘জলে জ্বলে তারা।’

সিনেমাটির গল্প লিখেছেন ইফফাত আরেফিন তন্বী। মাত্র ১৬ দিনের শুটিংয়ে নির্মিত হয়েছে এ সিনেমাটি। সিনেমায় মিথিলার বিপরীতে দেখা যাবে ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা এফএস নাঈমকে।

সিনেমাটি সেন্সর পাওয়ায় বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ডকে অজস্র ধন্যবাদ জানিয়েছেন মিথিলা। পাশাপাশি ‘জলে জ্বলে তারা’-র সমস্ত শিল্পী, কলাকুশলীদের প্রতি ধন্যবাদ আর কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন তিনি। ‘জলে জ্বলে তারা’ সিনেমায় মূল চরিত্রে অভিনয় করতে দেখা যাবে মিথিলাকে।

প্রসঙ্গত, এ ছাড়াও সিনেমায় আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, আজাদ আবুল কালাম প্রমুখ। সিনেমাটি কবে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে তারও আভাস দিয়েছেন মিথিলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park