1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

‘একটার পর একটা কাজ শুরু হবে’

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
  • ৮৬ বার পঠিত

এ প্রজন্মের অভিনেত্রী নাজিফা তুষি। ‘হাওয়া’ সিনেমার মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। সিনেমাটি দেশের পাশাপাশি বিদেশেও বেশ দর্শকপ্রিয়তা পায়। এরপর তাকে খুব একটা কাজে দেখা না গেলেও শিগগিরই ব্যস্ত হয়ে পড়বেন বলে জানিয়েছেন তুষি।

সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের কাজের নানান বিষয় নিয়ে কথা বলেন এই অভিনেত্রী।

তুষি বলেন, আমি একটু কম কাজ করি। তাই কাজগুলো আলোচনায়ও কম আসে। হয়তো ‘হাওয়া’র পর গ্রহণযোগ্যতা বেড়েছে। মানুষ এখন আরও বেশি জানতে চায়, যেটা খুবই ভালো দিক। এটা আমি সাধুবাদ জানাই। আগামী বছরের ফেব্রুয়ারিতে সিনেমার কিছু কাজ হবে, যেগুলো ডেভেলপিং স্টেজে আছে। সামনেই একটার পর একটা কাজ শুরু হবে আমার।

তিনি আরও বলেন, অনেক সময় দুই/তিন মাস ভালো কাজের কোনো প্রস্তাব আসে না। আবার যে রকম কাজ করতে চাই, কোনো মাসে সে রকম পাঁচটারও প্রস্তাব পেয়েছি। ‘হাওয়া’র পর যে কয়টি কাজের প্রস্তাব পেয়েছি, মূলত সেগুলো নিয়েই অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত ব্যস্ত থাকব। তবে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত ফ্রি ছিলাম।

২০১৪ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন নাজিফা তুষি। ‘আইসক্রিম’ দিয়ে চলচ্চিত্রে নাম লেখান। এর অর্ধযুগের মাথায় ‘হাওয়া’ সিনেমার মাধ্যমে তুমুল আলোচিত হন এই অভিনেত্রী। এ ছাড়া ওটিটিতেও তার কাজ বেশ আলোচিত হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park