1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

আরেক দফা বেড়েছে মসলার দাম

  • আপডেট সময় : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৭৮ বার পঠিত

আকাশচুম্বী দামের সাথে পেরে উঠছেন না স্বল্প আয়ের মানুষ। ছুটির দিনে বাজারে গিয়ে একটু ভালো-মন্দ কেনার সাধ ধাকলেও, সাধ্যে কুলোয়না অনেকেরই। ইলিশের সরবরাহ ভালো থাকলেও অতিরিক্ত দামের কাছে তারা অসহায়। আরেক দফা বেড়েছে মসলাজাতীয় পণ্য আর ডালের দাম। সবজির পর্যাপ্ত সরবরাহ থাকলেও, দাম এখনও নাগালের বাইরে, বলছেন ক্রেতারা।

শাহেদের মতো অনেক ক্রেতারই বোবা কান্নার সাক্ষী রাজধানীর বাজারগুলো। যে ইলিশের জন্য শাহেদদের আক্ষেপ, বাজার ঘুরে দেখা যায় সেই ইলিশের সরবরাহ বেশ ভালো। তবে চাল-ডালের হিসাব মেলাতেই হিমশিম খাওয়া মধ্যবিত্তের কী আর সাধ্য আছে হাজার টাকার ইলিশ কেনার?

মুদি বাজারে আরেক দফা বেড়েছে মসলার দাম। ৫০০ টাকা বেড়ে এক কেজি এলাচ বিক্রি হচ্ছে ২১০০ টাকায়। কেজিতে ১০০ টাকা বেড়েছে হলুদের দাম। সবধরনের ডাল কিনতে কেজিতে অতিরিক্ত ৩ থেকে ৪ টাকা বেশি গুনতে হচ্ছে ক্রেতাদের।

সবজির বাজারে থরে থরে সাজানো হরেক সবজি। বিক্রেতাদের দাবি, সব ধরনের সবজির দাম কমেছে কেজিতে ৫ থেকে ১০ টাকা করে। তবে ক্রেতারা বলছেন, ঠিক উল্টো কথা। বেশিরভাগ সবজি কিনতেই গুনতে হচ্চে ৫০ থেকে ৬০ টকা ।

আগের বাড়তি দামেই ব্রয়লার ১৭০ টাকা কেজি, সোনালী ৩২০ টাকা কেজি এবং দেশি মুরগি বিক্রি হচ্ছে ৫৫০ টাকা কেজিতে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park