1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

লাস্যময়ী রূপে ধরা দিলেন পরীমণি

  • আপডেট সময় : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩৯ বার পঠিত

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় সময়ই লাস্যময়ী রূপে ধরা দেন চিত্রনায়িকা পরীমণি। আর সে সব ছবিতে মুহূর্তেই যেন ঝড় উঠে ভক্তদের মনে। ফের সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের নজর কাড়লেন এই নায়িকা।

শনিবার (২ সেপ্টেম্বর) নিজের ফেসবুকে একটি ছবি শেয়ার করেছেন পরীমণি। আর এতেই নেটমাধ্যমে রীতিমতো হুমড়ি খেয়ে পড়ছেন তার ভক্তরা।

ওই ছবিতে দেখা যায়, নায়িকার পরনে রয়েছে সাদা রঙয়ের একটি অরগাঞ্জা শাড়ি। সঙ্গে পরেছেন ম্যাচিং ব্লাউজ, কানে পরেছেন সাদা ঝুল কানের দুল, কপালে ছোট্ট লাল টিপ আর হালকা মেকাপে যেন লাস্যময়ী রূপে এক সাদা পরী ধরা দিয়েছেন ক্যামেরায়। আর সাদা শাড়িতে নায়িকার চেহারায় ফুটে উঠেছে শুভ্রতার প্রতীক।

ছবিটি পোস্ট করার সঙ্গে সঙ্গেই পরীমণির মন্তব্যের ঘরে রীতিমতো ঝড় তুলেছেন এই নায়িকার ভক্তরা। একজন লিখেছেন, সো প্রীটি। আরেকজন লেখেন, সো বিউটিফুল। পরীর এক ভক্ত লিখেছেন, ওএমজি, সাদা পরী।

শুধু ভক্তরাই নয়, কমেন্ট করেছেন অনেক তারকাও। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শাহনাজ খুশি লেখেন, পরী। সঙ্গে জুড়ে দিয়েছেন দুটি লাভ ইমোজিও।

প্রসঙ্গত, নায়িকা পরীমণির সব কিছুই এখন ছেলে পদ্মকে ঘিরে। বর্তমানে অভিনয়ের চেয়ে ছেলেকেই বেশি সময় দিচ্ছেন এই নায়িকা। সোশ্যাল মিডিয়ায় প্রায় সময়ই ছেলের খুনসুটি শেয়ার করেন ভক্তদের সঙ্গে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park