1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

এবার সিনেমা হচ্ছে সৌরভ গাঙ্গুলীর জীবনী নিয়ে, নায়ক হবেন কে?

  • আপডেট সময় : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮৩ বার পঠিত

মাহেন্দ্র সিং ধোনি, শচীন টেন্ডুলকারের পর এবার ভারতের সাবেক ক্রিকেটার সৌরভ গাঙ্গুলীকে নিয়ে হচ্ছে বায়োপিক। সৌরভের ভূমিকায় বড়পর্দায় দেখা যাবে জনপ্রিয় নায়ক আয়ুশমান খুরানা! দাদা খ্যাত সৌরভের ক্রিকেট ক্যারিয়ারকে বড়পর্দায় তুলে ধরবেন আয়ুশমান খুরানাই।

জল্পনায় হৃতিক, রণবীরের নাম উঠে এলেও আয়ুশমানই এগিয়ে। চিত্রনাট্য লেখার কাজ শেষ হলেই আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা করা হবে। এমনটাই জানা যাচ্ছে। লাভ ফিল্মসের প্রযোজনায় তৈরি হবে সৌরভের বায়োপিক। চিত্রনাট্য লেখার কাজ অনেকদিন আগেই শুরু হয়ে গিয়েছিল। চিত্রনাট্য লেখা হয়ে শেষ হলেই চলতি বছর নভেম্বর-ডিসেম্বর কিংবা আগামী বছরের জানুয়ারি থেকেই শুরু হতে পারে শুটিং।

ভারতীয় গণমাধ্যম জিনিউজ বলছে, প্রায় ১৫০ কোটি টাকার বাজেট। সেই বাজেট পরে বাড়তেও পারে। তবে সৌরভের নাম-ভূমিকায় বলিউডের কোন রথীকে দেখা যাবে, সেই নিয়ে জল্পনা প্রথম থেকেই। প্রসঙ্গত, সৌরভের বায়োপিক নিয়ে কয়েক মাস আগে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে মহারাজ-পত্নী ডোনা গঙ্গোপাধ্যায় বলেছিলেন, ‘সৌরভের চরিত্রে কে অভিনয় করবেন, সেটা তো সিনেমার পরিচালক কিংবা প্রযোজকই বলতে পারবেন। তাদের হাত দিয়েই তো এই সিনেমা জন্ম নেবে।’

ডোনা আরও বলেছিলেন যে, ‘আমার ফেবারিট তো অমিতাভ বচ্চন কিংবা শাহরুখ খান। কিন্তু সেটা তো সম্ভব নয়। কারণ ২৪ বছরের সৌরভকে সিনেমায় পর্দায় ফুটিয়ে তুলতে হবে। তাছাড়া সময়ের সঙ্গে সিনেমায় সৌরভের ‘লুকস’-ও বদলে যাবে। তাই সেটা মেনেই নায়ককে বেছে নেওয়া হবে।’

সূত্রের খবর, সৌরভ নিজে তার এই বায়োপিকের চিত্রনাট্য লিখছেন না। তিনি তার ক্রিকেট কেরিয়ার ও ব্যক্তিগত জীবনের বিভিন্ন উল্লেখযোগ্য ও অজানা বিষয়কে গল্পের আকারে বলে গিয়েছেন। প্রোডাকশন হাউসের লোকজন তার সেই বক্তব্য ক্যামেরায় রেকর্ড করে রেখেছেন। তা শুনেই শুরু হয়েছে চিত্রনাট্য লেখার কাজ। আর পুরো বিষয়টাকে এক ছাতার তলায় নিয়ে আসা যে মোটেই সহজসাধ্য নয়। বেশ সময় সাপেক্ষ ব্যাপার। তা উল্লেখ করেছিলেন ডোনা নিজেই। আর সেইজন্য সবাইকে অপেক্ষা করতে অনুরোধ করেন তিনি। শোনা যাচ্ছে, ময়দানে গিয়ে ক্রিকেট পাঠ থেকে শুরু হতে পারে সিনেমা। তারপর যেমন আসবে বাংলা ও ভারতীয় দলে সুযোগ পাওয়া, তেমনই চ্যাপেল জমানায় দল থেকে বাদ পড়াও। অবসর শেষে বিসিসিআই সভাপতি হওয়ার দিকটিও থাকতে পারে সিনেমায়। অর্থাৎ বেশ লম্বা ক্যানভাসে ধরা হবে মহারাজের মহারাজকীয় ক্যারিয়ার ও জীবনকে।

প্রসঙ্গত, সৌরভের বায়োপিক নিয়ে কানাঘুষো চলছে গত ৩ বছর ধরে। ২০২০ সাল থেকেই সৌরভের বায়োপিক নিয়ে জল্পনা শুরু। তখন বিসিসিআই সভাপতি সৌরভ। রাখঢাক না রেখে সৌরভ বলেছিলেন, নিজের চরিত্রে তিনি বলিউডের হার্টথ্রব হৃত্বিক রোশনকে দেখতে চান। তখন থেকেই বায়োপিক জল্পনার শুরু। শেষে তার বায়োপিকে খবরে ২০২১ -এ শিলমোহর দেন সৌরভ নিজে। ট্যুইট করে বায়োপিকের খবর নিশ্চিত করেন মহারাজ।

সৌরভ লেখেন, ‘ক্রিকেট আমার জীবন, এখান থেকে আমি আত্মবিশ্বাস পেয়েছি। মাথা উঁচু করে এগিয়ে যাওয়ার ক্ষমতা পেয়েছি। এই যাত্রাটা আনন্দ করার। লাভ ফিল্মস আমার জীবনযাত্রা নিয়ে বায়োপিক তৈরি করছে। বড় পর্দায় আমার আমার ক্রিকেট ব্যাট-বলের গল্প ফুটে উঠবে। আমি রোমাঞ্চিত।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park