1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন পরীমণি

  • আপডেট সময় : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৪৬ বার পঠিত

সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার জন্য শনিবার (২ সেপ্টেম্বর) খুলে দেওয়া হয়েছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। রোববার (৩ সেপ্টেম্বর) বিমানবন্দর থেকে ফার্মগেট পর্যন্ত উন্মুক্ত করা হয় যানবাহন চলাচলের জন্য।

এ দিকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধনের খবরে সাধারণ মানুষের পাশাপাশি উচ্ছ্বাস প্রকাশ করেছেন শোবিজ তারকারাও। বাদ যাননি চিত্রনায়িকা পরীমণিও। এই আনন্দে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) নিজের ফেসবুকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলন্ত গাড়ির ২ মিনিটের একটি ভিডিও পোস্ট করে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান পরীমণি।

ক্যাপশনে লিখেছেন, সবাই খুশি! ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ওই ভিডিওতে দেখা যায়, ছেলে রাজ্যকে সঙ্গে নিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ঘুরছেন পরীমণি। এ সময় বেশ হাসিখুশিই দেখা মেলে তারকা পুত্রের।

এ দিকে আগামী ৭ সেপ্টেম্বর ওটিটিতে মুক্তি পাবে পরীমণি অভিনীত ওয়েব ফিল্ম ‘পাফ ড্যাডি’। সিনেমাটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন আজাদ আবুল কালাম। মূলত তাকে ঘিরেই যত রহস্য। ওয়েব ফিল্মটিতে সিনেমায় উঠতি নায়িকা টিনার চরিত্রে রয়েছেন পরীমণি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park