1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

নেটিজেনদের উদ্দেশে বর্ষার যে হুঁশিয়ারি

  • আপডেট সময় : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩২২ বার পঠিত

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা বর্ষা। ক্যারিয়ারের প্রতিটি সিনেমায় অনন্ত জলিলের সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় থাকেন। মাঝে মধ্যেই নিজের ভালোমন্দ কিংবা অনুভূতি ভক্তদের সঙ্গে শেয়ার করেন বর্ষা। তবে ভিন্ন কারণে ব্যাপক চটেছেন এই নায়িকা।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন বর্ষা। সেখানে নায়িকা জানান, তাকে নিয়ে কোনো ধরনের নেতিবাচক পোস্ট করলে মামলা করবেন তিনি।

পাঠকদের উদ্দেশে বর্ষার স্ট্যাটাসতি হুবহু তুলে ধরা হলো-

আপনাদের প্রতি সম্মান রেখেই বলছি, নেক্সট টাইম যদি আমার কোনো ভিডিও বা কোনো ইন্টারভিউ থেকে কোনো কিছু কেটে কোনো পেইজে আমার কথা মিলিয়ে বা কোনো নেতিবাচক পোস্ট দেখি তাহলে আমি সেই পেইজের বিরুদ্ধে মানহানি মামলা করতে বাধ্য হবো। এটা নিয়ে অলরেডি আমার ল-ইয়ার কাজ করছে। ইতোমধ্যে বেশ কয়েকটা পেইজের লিস্টও করেছি। কারণ সবকিছুরই একটা লিমিট থাকা উচিত। আয় করা উচিত হালাল উপায়ে কাউকে বাজে ভাবে উপস্থাপন করে নয়।

পোস্টটি করার সঙ্গে সঙ্গে ৯ হাজারেরও বেশি প্রতিক্রিয়া পড়েছে নেটিজেনদের। রীতিমতো মন্তব্যের ঝড় উঠেছে বর্ষার কমেন্টবক্সে।

একজন লিখেছেন, সঠিক সিদ্ধান্ত। আরেকজন লেখেন, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত, এগিয়ে যান আপু। নায়িকার এক ভক্ত লিখেছেন, একদম ঠিক কথা বলছেন। আপনার এই উদ্যোগ নেওয়া খুব প্রয়োজন ছিল।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park