1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

বিএনপিপন্থী ২৪ আইনজীবী জামিন পেলেন

  • আপডেট সময় : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৫১ বার পঠিত

সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিলে হামলা, ভাঙচুর, হুমকি ও প্রাণনাশের চেষ্টার অভিযোগে শাহবাগ থানায় মামলা করা হয়েছিল বিএনপিপন্থী আইনজীবীদের বিরুদ্ধে। এর মধ্যে ২৪ আইনজীবীর জামিন মঞ্জুর করেছেন আদালত। এ মামলায় আসামিরা হাইকোর্টের দেওয়া ১২ সপ্তাহের আগাম জামিনে ছিলেন।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফয়সল আতিক বিন কাদেরের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন।

জামিনপ্রাপ্তরা হলেন ব্যারিস্টার কায়সার কামাল, অ্যাডভোকেট কামরুল ইসলাম সজল, শাহ আহমদ বাদল, মাহবুবুর রহমান খান, মাহফুজ বিন ইউসুফ, ব্যারিস্টার এ কে এম এহসানুর রহমান, ব্যারিস্টার মাহাদিন চৌধুরী, জামিউল হক ফয়সাল, কামরুল ইসলাম, ইউনুস আলী রবি, কাজী মোস্তাফিজুর রহমান আহাদ, মির্জা আল মাহমুদ, ব্যারিস্টার মেহেদী হাসান, নূরে আলম সিদ্দীকী সোহাগ, নজরুল ইসলাম ছোটন, মহসিন কবির রকি, ফয়সাল সিদ্দীকি, সফিউল আলম সপু, শহিদুল ইসলাম, মনজুরুল আলম সুজন, ব্যারিস্টার রেদওয়ান আহমদ রানজিব ও মো. ইসা।

সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

হাইকোর্টের দেওয়া জামিনের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় মঙ্গলবার বিচারিক আদালতে আত্মসমর্পণ করে তারা জামিনের আবেদন করলে আদালত জামিন দিয়েছেন।

গত ৯ এপ্রিল বিএনপিপন্থী ২৪ আইনজীবীর নামে শাহবাগ থানায় মামলা করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির প্রশাসনিক কর্মকর্তা রবিউল হাসান। পরদিন ১০ এপ্রিল বিচারপতি মো. ইকবাল কবীর ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাদের ১২ সপ্তাহের আগাম জামিন দিয়েছিলেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, গত ৬ এপ্রিল আসামিরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান ও জামায়াতের নামে স্লোগান দিয়ে হঠাৎ মিছিল বের করেন। তারা প্রথমে আইনজীবী সমিতির দুই নম্বর হল রুমে, পরে এক নম্বর হল রুমে প্রবেশ করে ইফতার অনুষ্ঠানের প্রধান বিচারপতির নাম সংবলিত সব ব্যানার ছিঁড়ে ফেলেন। আইনজীবী সদস্যদের জন্য সংরক্ষিত আসনের চেয়ার-টেবিল ভেঙে ফেলে সমিতি ভবনে অরাজক অবস্থার সৃষ্টি করেন। এ সময় বাধা দিলে আসামিরা সমিতির সদস্য অ্যাডভোকেট রকিবুল ইসলাম, অ্যাডভোকেট পানু খান ও অ্যাডভোকেট মো. শাহনেওয়াজসহ অন্য আইনজীবীদের ধাক্কা দিয়ে ফেলে দেন। অনুষ্ঠানে অংশ নেওয়া সাধারণ আইনজীবীদের প্রাণনাশের হুমকি দিয়ে আসামিরা ঘটনাস্থল ত্যাগ করেন। এ সময় আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ইফতার অনুষ্ঠানে যোগ দিতে সমিতির নিচ তলার সিঁড়ি দিয়ে দ্বিতীয় তলায় উঠছিলেন। আসামিরা তাকে গালাগাল করে এবং পানিভর্তি বোতল ছুড়ে মারেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park