1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

রাজকীয় বিয়েতে কেমন পোশাক পরবেন পরিণীতি চোপড়া?

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩২ বার পঠিত

বলিউড নায়িকা পরিণীতি চোপড়া ও আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডার বিয়ে আর কয়েক দিন পরেই। রাজস্থানের রাজকীয় এক হোটেলে বসবে তাদের বিয়ের আসর। সব প্রস্তুতিই শেষের দিকে। আগামী ২৫ সেপ্টেম্বর তারা বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন। এরইমধ্যে ঠিক করে ফেলেছেন বিয়ের সাজ-পোশাক।

ভারতীয় সূত্র অনুযায়ী, বিয়ের আসরে নববধূ পরবেন লেহেঙ্গা ও ভারী গয়না। পরিণীতি চোপড়া তৃতীয়া ফাইন জুয়েলারির সঙ্গে তার দাম্পত্য ফ্যাশন নিয়ে ফটোশুট করেছেন।

পরিণীতির বিয়ের সাজ-পোশাক নিয়ে ইনস্টাগ্রামে দুটি ছবি পোস্ট করেছেন, প্রথম ছবিটিতে পরিণীতিকে একটি জমকালো কালো লেহেঙ্গা পরতে দেখা গেছে। সুন্দর সিলভার সিকুইন করা বড় হাতার সঙ্গে একটি ম্যাচিং দোপাট্টা এবং ঘেরওয়ালা লেহেঙ্গা পরে হাজির হয়েছেন তিনি।

গলায় একটি হীরা-পান্নার জড়োয়া নেকলেস দেখা গেছে যার সবুজাভ আবরণ তাকে ঘিরে রেখেছে আলোয় আলোয়।

এর আগে গত ১৩ মে দিল্লির কাপুরথালা হাউসে রাঘব ও পরিণীতির বাগদান পর্ব সম্পন্ন হয়। বোনের আংটিবদলের অনুষ্ঠানের জন্য বিদেশ থেকে এসেছিলেন প্রিয়াঙ্কা চোপড়াও। আংটিবদলের পরই বিয়ের ভেন্যু খুঁজতে রাজস্থানে গিয়েছিলেন তারকা যুগল।

প্রসঙ্গত, পরিণীতি চোপড়ার হবু স্বামী আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডা মাত্র ৩৩ বছর বয়সে সর্বকনিষ্ঠ সংসদ সদস্য হিসেবে রাজ্যসভায় নির্বাচিত হন। এর আগে তিনি দিল্লির রাজেন্দ্রনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park