1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

বিয়েতে পাওয়া শাড়ি পরেই রেডকার্পেট মাতালেন ফারিণ

  • আপডেট সময় : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৫৫ বার পঠিত

শোবিজের ব্যস্ত নায়িকা তাসনিয়া ফারিণ। খুব অল্প সময়েই সাবলীল অভিনয়ে দর্শকদের হৃদয় ছুঁয়ে গেছেন এই অভিনেত্রী। বর্তমানে দেশের গণ্ডি পেরিয়ে তার অভিনয়ের দ্যুতি ছড়াচ্ছেন পশ্চিমবঙ্গেও।

বরাবরই খুব হালকা সাজেই দেখা যায় ফারিণকে। এমনকি নিজের বিয়েতেও হালকা মেকাপেই নেটিজেনদের নজর কাড়েন লাস্যময়ী এই অভিনেত্রী। এবারও তার ব্যতিক্রম নয়। বিয়েতে উপহার পাওয়া শাড়ি পরেই মেরিল-প্রথম আলো পুরস্কারের রেডকার্পেট মাতিয়েছেন ফারিণ।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয় মেরিল-প্রথম আলো পুরস্কারের ২৪তম আসর। এ দিন জমকালো আয়োজনে তারকাদের হাতে শ্রেষ্ঠ অভিনেতা-অভিনেত্রীদের পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে নজরকাড়া সব লুকে হাজির হয়েছিলেন তারকারা। বলা যায়, নিজেকে সবার চেয়ে সুন্দর ও আকর্ষণীয়ভাবে উপস্থাপন করতে কোনো কমতি রাখেননি তারা। সবাই নিজেদের সাঝ-পোশাকে যে আলাদা প্রস্তুতি নিয়েছেন সেটা অনুষ্ঠানে তারকাদের লুক দেখেই বোঝা গেছে।

তবে এ ক্ষেত্রে ভিন্নতা দেখা যায় ফারিণের মাঝে। খুব একটা আয়োজন করে হাজির হননি অনুষ্ঠানে। তবুও সবার গর্জিয়াস লুকের মাঝে নেটিজেনদের নজর কেড়েছেন ফারিণ।

এ দিন হালকা বেগুনি রঙের একটি কাতান শাড়ি পড়েছিলেন এই অভিনেত্রী। কানে ঝুল কানের দুল, খোলা চুল এবং হালকা মেকাপেই রূপের দ্যুতি ছড়ান ফারিণ।

তবে শাড়িটি নিজের বিয়েতে উপহার পেয়েছিলেন বলে জানান তিনি। অনুষ্ঠানে হাজির হয়ে সাজ-পোশাকের বিষয়ে এক গণমাধ্যমের সাক্ষাৎকারে ফারিণ বলেন, আমি তো সব সময় শাড়ি পরি। বিয়ের সময় অনেকগুলো শাড়ি উপহার পেয়েছিলাম। সেখান থেকেই একটা পরে এসেছি। আর মেকাপ বাসাতেই করেছি। আমার একজন পছন্দের মেকাপ আর্টিস্ট বাসায় এসে মেকাপ করে দিয়েছেন।

আসলে অনেকটা শেষ সময়েই সিদ্ধান্ত নিয়েছি অনুষ্ঠানে আসার জন্য। কারণ সকাল থেকে ভীষণ মাথাব্যথা ছিল। তাই শিউর ছিলাম না আসব কিনা। এ কারনেই হাতের কাছে যা পেয়েছি সেটা পরেই চলে এসেছি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park