1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

৬৫০ কোটির ঘর ছাড়িয়েছে শাহরুখের ‘জওয়ান’সিনেমা

  • আপডেট সময় : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৭২ বার পঠিত

বর্তমানে মুক্তির পরই বিশ্বজুড়ে ঝড় উঠেছে ‘জওয়ান’ সিনেমার। হলগুলোতে দর্শকরা হুমড়ি খেয়ে পড়ছে সিনেমাটি দেখার জন্য। বক্স অফিসের আয়ের হিসাব গুনলেই দেখা যায় সিনেমাটি নিয়ে ব্যাপক আগ্রহ রয়েছে দর্শকদের। মাত্র চার দিনেই ৬৫০ কোটির ঘর ছাড়িয়েছে শাহরুখের ‘জওয়ান’।

মুক্তির দিনেই বিশ্বজুড়ে বক্স অফিসে ১০০ কোটির বেশি আয় করেছে অ্যাটলি নির্মিত সিনেমা ‘জওয়ান’। একের পর এক রেকর্ড ভেঙে চলেছেন বলিউডের এই বাদশাহ। এমনকি নিজের রেকর্ড নিজেই ভাঙছেন তিনি।

মুক্তির আগে থেকেই সিনেমাটি ঘিরে ব্যাপক উন্মাদনা দেখা গিয়েছিল দর্শক ও অনুরাগীদের মধ্যে। আর সেটা থেকেই আঁচ করা গিয়েছিল কেমন হবে তার বক্স অফিস সাফল্য। সেই সব আশাকে ছাড়িয়ে গিয়ে বক্স অফিসে দাপিয়ে বেড়াচ্ছে ‘জওয়ান’।

এ দিকে অনেকেই মনে করছেন, এবার হলিউডকেও টেক্কা দেবে শাহরুখের ‘জওয়ান’। গত সপ্তাহে ক্রিস্টোফার নোলানের ‘ওপেনহাইমার’, গ্রেটা গারউইগের ‘বার্বি’ থেকেও বেশি আয় করেছে বলিউডের এই সিনেমা।

জানা গেছে, ‘জওয়ান’র সঙ্গেই মুক্তি পায় ভৌতিক ঘরানার সিনেমা ‘দ্য নান টু’। প্রথম সপ্তাহে সারা বিশ্বে ৭০৮ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি। আবার ‘জওয়ান’-এর থেকে অনেক পিছিয়ে রয়েছে নোলানের ‘ওপেনহাইমার’, গ্রেটারের ‘বার্বি’-র মতো সিনেমা। গত সপ্তাহে যথাক্রমে মাত্র ১৬ কোটি ও ৫ কোটি টাকার ব্যবসা করেছে ওই দুই ছবি।

দীর্ঘ বিরতির পর চলতি বছর ‘পাঠান’র মতো ব্লকবাস্টার সিনেমা দিয়ে পর্দায় ফেরেন শাহরুখ। বিশ্বজুড়ে বক্স অফিসে প্রায় ১১০০ কোটির ব্যবসা করেছিল যশরাজ ফিল্মস প্রযোজিত এই সিনেমাটি। এবার ‘পাঠান’-কেও ছাড়িয়ে যাওয়ার অপেক্ষায় শাহরুখের ‘জওয়ান’।

পরিসংখ্যান থেকে বোঝাই যাচ্ছে, নিজের রেকর্ড নিজেই ভেঙে ফের নতুন নজির গড়তে চলেছেন শাহরুখ। বিরতি থেকে ফিরে তিনি আবারও প্রমাণ করলেন দমে যাওয়ার পাত্র তিনি নন। যত দিন বাঁচবেন এভাবেই দর্শক মাতাবেন এই তারকা।

শাহরুখ ছাড়া ‘জওয়ান’ সিনেমায় অভিনয় করেছেন নয়নতারা, বিজয় সেতুপতি প্রমুখ। ক্যামিও চরিত্রে রয়েছেন দীপিকা পাড়ুকোন!

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park