1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

৯ লাখে প্রস্তুতি নিচ্ছেন মাহিয়া মাহি

  • আপডেট সময় : বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০৩ বার পঠিত

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি। ইদানীয় পর্দায় অনিয়মিত। তবে নিয়মিত রাজনীতিতে। ক্ষমতাসীন রাজনৈতিক দল আওয়ামী লীগের হয়ে মাঠে সক্রিয় তিনি।

তবে ভক্তদের অপেক্ষা ছিল কবে ফিরবেন তিনি আবারও রঙিন পর্দায়। তার সেই ভক্তদের জন্য সুসংবাদ। আবারও লাইট-ক্যামেরা-অ্যাকশনে ফিরছেন তিনি। বিরতি কাটিয়ে ক্যামেরার সামনে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছেন মাহি।

মোস্তাফিজুর রহমান মানিকের ‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমা দিয়ে ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংস শুরু করতে যাচ্ছেন তিনি। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েছেন মাহি। আসন্ন অক্টোবর মাস থেকেই সিনেমার শুটিংয়ে অংশ নিবেন এই নায়িকা।

ইতোমধ্যেই সামাজিক যোগাযোগামাধ্যমে চুক্তিপত্রের একটি ছবি পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমাটির প্রযোজক মুন্না খান। চুক্তিপত্রের সেই ছবিতে দেখা যায় ৯ লাখ টাকায় সিনেমাটিতে সাইন করছেন মাহি।

শুটিংয়ে ফেরা প্রসঙ্গে মাহি গণমাধ্যমে বলেন, আসলে অনেক দিন পরে আবারও শুটিংয়ে ফিরছি। তাই কিছুটা ভয় কাজ করছে। তবে যেহেতু শুটিং আমার প্রিয়, তাই এটা নিয়ে তেমন ভাবছি না। একটু প্রস্তুতি নিলেই আশা করছি সব ঠিক হয়ে যাবে। নিজেকে প্রস্তুত করছি। আমার বিশ্বাস, পুরো ফিট হয়েই শুরু করতে পারব।

এ প্রসঙ্গে সিনেমাটির নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক বলেন, ডার্ক ওয়ার্ল্ড’ একটি গল্পভিত্তিক সিনেমা। এতে গতানুগতিক নায়ক-নায়িকার কোনও বিষয় নেই। অনেক গুলো চরিত্রের মিশ্রণের মধ্য দিয়ে একটি গল্প তৈরি হবে। এরইমধ্যে মাহির সঙ্গে চুক্তি হয়েছে। আশা করি আগামী অক্টোবর মাসের প্রথম সপ্তাহ থেকে শুটিং শুরু করতে পারব।

ডার্ক ওয়ার্ল্ডে ডাকাতের চরিত্রে দেখা যাবে এ সিনেমার প্রযোজক মুন্না খানকে। এ সিনেমা দিয়েই বড় পর্দায় অভিষেক হচ্ছে তার। এ ছাড়া মিশা সওদাগর, মৌসুমীরও অভিনয় করার কথা রয়েছে।

প্রসঙ্গত, আওয়ামী লীগের সাংস্কৃতিক সংগঠন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহি এর আগে চাঁপাইনবাবগঞ্জ-২ (ভোলাহাট-গোমস্তাপুর-নাচোল) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু পাননি। তাই বলে অভিমান করে বসে থাকেননি। দলের হয়ে চষে বেড়াচ্ছেন বিভিন্ন স্থান। অন্যদিকে, নিজের সংসার ও পারিবারিক জীবন নিয়েই ব্যস্ত আছেন তিনি।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park