1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

ঘূর্ণিঝড় ও বন্যায় লণ্ডভণ্ড লিবিয়া, মৃতের সংখ্যা ছাড়াতে পারে ২০ হাজার: মেয়র

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২৩ বার পঠিত

ঘূর্ণিঝড় ও বন্যায় লণ্ডভণ্ড লিবিয়ার দেরনা শহরে মৃতের সংখ্যা ২০ হাজারে পৌঁছানোর আশঙ্কা করছেন শহরের মেয়র। তুরস্ক, মিশরসহ বিভিন্ন দেশ থেকে যাওয়া উদ্ধারকর্মীদের সহায়তা গতিশীল হয়েছে তল্লাশি। ছয় হাজার পার হয়ে বাড়ছে লাশের সারি। খোঁজ মিলছে না অন্তত ১০ হাজার মানুষের।

ঘূর্ণিঝড় ড্যানিয়েলের প্রভাবে নজিবিহীন বন্যার তিনদিন পরও লণ্ডভণ্ড দেরনার ধসে পড়া ভবন ও রাস্তাঘাট-অলিগলিতে মিলছে হতভাগ্যদের লাশ। জীবিত অথবা লাশ উদ্ধারের অভিযানে তুরস্ক, মিশর, কাতার, তিউনিশিয়া, আরব আমিরাতের উদ্ধারকর্মীরা যোগ দেয়ায় গতিশীল হয়েছে তল্লাশি তৎপরতা।

বুধবার (১৩ সেপ্টেম্বর) দুই হাজারের বেশি লাশের গণকবর দেয়া হয়েছে। এগারোশ’ জনের পরিচয় অজ্ঞাত। এপর্যন্ত উদ্ধার করা লাশের মধ্যে বিদেশির সংখ্যা চারশতাধিক। বেশিরভাগই মিশর, সুদান ও তিউনিশিয়ার নাগরিক। দেরনার মেয়র আব্দুলমিনাম আল-ঘাইথি জানান, লাশের সংখ্যা ১৮ থেকে ২০ হাজারে পৌঁছাতে পারে। জাতিসংঘ শরণার্থী সংস্থা জানিয়েছে, বাস্তুচ্যুত হয়েছে অন্তত ৩০ হাজার নগরবাসী।

লিবিয়ার আহ্বানে সাড়া দিয়ে ত্রাণ, উদ্ধারকর্মী, ডাক্তার ও চিকিৎসা সরঞ্জাম পাঠিয়েছে তুরস্ক, জার্মানি, মিশরসহ অনেক দেশ। তবে, ত্রাণ সরবরাহে বাধাদানের পাল্টাপাল্টি অভিযোগ তুলেছে ত্রিপোলিভিত্তিক জাতীয় ঐক্যমতের সরকার-এনজিইউ এবং পূর্বাঞ্চলভিত্তিক জাতীয় স্থিতিশীলতা সরকার-জিএনএস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park