1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

সালমান শাহর ছেলেমানুষীর গল্প শোনালেন শাবনূর

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩০৫ বার পঠিত

ঢাকাই চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্রের নাম সালমান শাহ। অল্প সময়েই দর্শকদের সেরার মুকট জয় করেছিলেন এই তারকা।

আজ (১৯ সেপ্টেম্বর) তার ৫৩তম জন্মদিন। ১৯৭১ সালের আজকের দিনেই পৃথিবীর আলো দেখেছিলেন ক্ষণজন্মা এই তারকা।

জন্মদিনে পরিবার ও ভক্তদের পাশাপাশি তাকে স্মরণ করছেন শোবিজ অঙ্গনের সব তারকারা। ১৯৯৪ সালে ‘তুমি আমার’ সিনেমার মাধ্যমে সালমান শাহর সঙ্গে জুটি বেঁধে প্রথম কাজ করেন চিত্রনায়িকা শাবনূর। এরপর ১৩টি চলচ্চিত্রে জুটি বেঁধে অভিনয় করেন তারা। প্রয়াত সহকর্মীর জন্মদিনে এবার সালমানের ছেলেমানুষীর গল্প শোনালেন এই নায়িকা।

শাবনূর বলেন, সালমানের মধ্যে ছেলেমানুষী ব্যাপার বেশি কাজ করত। জনপ্রিয় নায়ক হলেও সে ছিল খুবই খোলামনের একজন মানুষ। কখনোই তাকে স্থির থাকতে দেখিনি আমি। খুব প্রাণচঞ্চল একজন মানুষ ছিল। সবসময়ই ছেলেমানুষী কাজ করত ওর মধ্যে।

তিনি আরও বলেন, মানুষ হিসেবে ভীষণ শৌখিন ছিল। টাকা-পয়সা নিয়ে খুবই উদাসীন ছিল। সেভাবে ভাবত না। যা আয় করত, তা-ই খরচ করে ফেলত।

চিত্রনায়িকা বলেন, গাড়ির প্রতি সালমানের ছিল খুব বেশি আগ্রহ। বাজারে নতুন গাড়ি এলেই তার কিনতে হবে। সালমান গাড়ি চালাতেও খুব ভালোবাসত। শুটিং শেষে মাঝেমধ্যেই সামিরা, আমার মাসহ গাড়িতে ঘুরতে বের হতাম।

প্রসঙ্গত, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সবাইকে কাঁদিয়ে না না ফেরার দেশে চলে যান সালমান শাহ। ক্যারিয়ারে ১৩টি সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেন সালমান শাহ-শাবনূর। এ জুটির বেশির ভাগ সিনেমাই ব্যবসায়িক সফলতা পাওয়ার পাশাপাশি ব্যাপক দর্শকজনপ্রিয়তাও পায়।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park