1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

বরিশাল বিশ্ববিদ্যালয় গবেষণা টিমের বেস্ট পেপার অ্যাওয়ার্ড অর্জন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৫২ বার পঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) গবেষণা টিমের বেস্ট পেপার অ্যাওয়ার্ড অর্জন করেছে। বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস’ (বিইউপি) এর আয়োজনে ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি ফর সাসটেইন্যাবল ডেভেলপমেন্ট’ শিরোনামে তিন দিনব্যাপী (২১-২৩ সেপ্টেম্বর) ইন্টারন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত হয়।

১৬টি দেশের ১০০ জন একাডেমিশিয়ান ও গবেষকগণ তাদের গবেষণা পেপার উপস্থাপন করেন। এর মধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের গবেষণা টিমের ‘সিমুলেশন অ্যান্ড ইনটেলিজেন্ট ডাটা মাইনিং অফ মলিকুলার ট্রান্সপোর্ট থ্রো মাল্টিপল ন্যানোপোরস ইন অ্যান ইলেকট্রোপোর্্যাটেড জায়ান্ট ইউনিলামেলার ভেসিকল’ শিরোনামের পেপারটি বেস্ট পেপার অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত হয়।

গবেষণা পেপারটি বরিশাল বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. খোরশেদ আলমের গবেষণা টিমের সদস্য ও বিভাগের শিক্ষার্থী শোভন সাহা উপস্থাপন করেন।

ড. খোরশেদ আলম ও বাংলাদেশ প্রকৌশল-প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর পদার্থবিজ্ঞান বিভগের অধ্যাপক ড. মোহাম্মদ আবু সায়েম কাড়াল এর তত্ত্বাবধায়নে এই গবেষণা কাজটি পরিচালনা করেন শোভন সাহা। এছাড়াও গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সাইফ ইশতিয়াক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park