1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

বলিউডে অভিষেক বাঁধনের

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ২০৩ বার পঠিত

শোবিজের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ইতোমধ্যে নিজের অভিনয়শৈলীতে ছুঁয়েছেন দর্শকদের হৃদয়। শুধু তাই নয়, দেশের গণ্ডি পেরিয়ে নাম লিখিয়েছেন বলিউডেও। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে বৃহস্পতিবার (৫ অক্টোবর) ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি বাঁধনের প্রথম হিন্দি সিনেমা ‘খুফিয়া’।

ছবিটি নির্মাণ করেছেন ‘ওমকারা’ ও ‘হায়দার’ খ্যাত পরিচালক বিশাল ভরদ্বাজ। যেখানে অভিনেত্রী টাবু, আশীষ বিদ্যার্থী ও আলি ফজলের মতো নামকরা বলিউড তারকাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন বাঁধন।

এতে বাঁধন অভিনয় করেছেন একজন বাংলাদেশির ভূমিকায়। খুব ছোট্ট একটি চরিত্র। এ প্রসঙ্গে অভিনেত্রীর ভাষ্য, খুব ছোট একটা ক্যারেক্টার করেছি আমি। সিনেমাটি মুক্তির পরই বিস্তারিত বোঝা যাবে। এখন এ নিয়ে কিছু না বলি। তবে এটা বলে রাখি, আমি ‘খুফিয়া’য় বাংলাদেশি এক মেয়ের চরিত্র করেছি। এ জন্যই তারা বাংলাদেশ থেকে অভিনেত্রী খুঁজেছেন এবং নিয়েছেন।

এর আগে গত মাসে প্রকাশিত হয়েছে এই সিনেমার ট্রেলার। ২ মিনিট ৩৯ সেকেন্ড দৈর্ঘ্যের সেই ট্রেলারে একাধিকবার দেখা গেছে বাঁধনকে। যেখানে তার লুক নজর কেড়েছে ভক্তদের।

প্রসঙ্গত, সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত এবং অমর ভূষণের জনপ্রিয় গুপ্তচর উপন্যাস ‘এস্কেপ টু নোহোয়ার’ এর উপর ভিত্তি করে নির্মিত হয়েছে ‘খুফিয়া’। একটি সাক্ষাৎকারে নির্মাতা বিশাল ভরদ্বাজ জানিয়েছিলেন, ‘এটি একটি অত্যাধুনিক অ্যাকশন স্পাই থ্রিলার ঘরাণার ছবি। ভারতীয় চলচ্চিত্রে এই মানের থ্রিলার ফিল্ম খুব একটা হয়নি’।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park