1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

দ্বিতীয় ইনিংসে ফিরতে পেরে ভালো লাগছে : পরীমণি

  • আপডেট সময় : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ১০৭ বার পঠিত

অবশেষে দুই বছর পর লাইট ক্যামেরা অ্যাকশনে ফিরলেন চিত্রনায়িকা পরীমণি। দ্বিতীয় ইনিংসে ফেরার জন্য মুখিয়ে ছিলেন এই নায়িকা।

রোববার (৮ অক্টোবর) দেশের শীর্ষ অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজ প্রযোজিত ‘ডোডোর গল্প-Story of Dodo’ সিনেমার মাধ্যমে দ্বিতীয় ইনিংসে প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন তিনি।

ফেরা প্রসঙ্গে উচ্ছ্বসিত কণ্ঠে পরীমণি বলেন, এতদিন এই দিনটির অপেক্ষায় ছিলাম। দু’বছর এই প্রিয় জায়গাটি থেকে দূরে থাকতে হয়েছিল। ফেরার জন্য মুখিয়ে ছিলাম। অবশেষে ফেরা। ভীষণ ভালো লাগছে দ্বিতীয় ইনিংসে ফিরতে পেরে। ‘ডোডোর গল্প’ হতে যাচ্ছে অন্যরকম একটি গল্পের সিনেমা। ভিন্ন ঘরানার একটি চরিত্রে এ সিনেমায় দেখা যাবে। আশা করি, সিনেমাটি মুক্তি পেলে সবার পছন্দ হবে।

জানা গেছে, প্রথম দিনের শুটিংয়ে পরীমণি ছাড়াও অংশ নিয়েছেন আহসান হাবিব নাসিম প্রমুখ। একটানা কাজ করে শেষ হবে এর দৃশ্য ধারণ। চলতি বছরই সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে প্রযোজনা প্রতিষ্ঠানের।

এই সিনেমার মাধ্যমে দীর্ঘ বিরতি পেরিয়ে চিত্রনায়ক সাইমন সাদিকের সঙ্গে জুটি বেঁধেছেন পরী। ‘ডোডোর গল্প’র কাহিনি, চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনায় আছেন কথাসাহিত্যিক ও নির্মাতা রেজা ঘটক।

প্রসঙ্গত, সিনেমাটিতে কাজল চৌধুরীর চরিত্রে অভিনয় করছেন পরীমণি, আর ফটোগ্রাফার রায়হান চরিত্রে সাইমন সাদিক। সিনেমাটি ২০২১-২২ অর্থবছরের ৬০ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছে। এর প্রযোজক নাজমুল হক ভূঁইয়া (খালেদ), নির্বাহী প্রযোজক খাদেমুল জাহান।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park