1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

ইকবালের সিনেমায় এবার জুটি হচ্ছেন জিয়াউল রোশান-অন্বেষা রায়

  • আপডেট সময় : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ১০৩ বার পঠিত

প্রযোজক ও পরিচালক মোহাম্মদ ইকবালের হাত ধরে এবার পর্দার জুটি হচ্ছেন ঢাকাই নায়ক জিয়াউল রোশান ও পশ্চিমবঙ্গের মডেল অন্বেষা রায়। এ সিনেমায় আরও আছেন ওমর সানী, শ্যামল মাওলা, রাশেদ মামুন অপু, মিষ্টি জাহানসহ অনেকে।

রবিবার সন্ধ্যায় এফডিসিতে এক জমকালো মহরত অনুষ্ঠানের মাধ্যমে ‘ডেডবডি’ সিনেমার শিল্পীদেরর সঙ্গে পরিচয় করিয়ে দেয়া হয়। মঙ্গলবার একঝাঁক তারকাশিল্পীদের নিয়ে আমিনবাজারে শুরু হচ্ছে ‘ডেডবডি’র শুটিং।

মোহাম্মদ ইকবাল সিনেমাটি নিয়ে বলেন, ‘এবার গল্পটা একেবারেই ভিন্ন রকম। মূল গল্প হরর। তবে এখানে রোমান্টিক ও অ্যাকশন সবই আছে। আর এর গল্প, ভাবনা সব কিছুই আমার। অনেকদিন থেকে এর পরিকল্পনা করছিলাম। অবশেষে কাজটি শুরু করতে পরায় ভালো লাগছে।’

রোশান বলেন, ‘বেশ কয়েক মাস আগে থেকে এই ছবির শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছি। আগে এই ঘরানার ছবিতে কাজ করিনি। এর শুটিং হবে বান্দরবানের দুর্গম এলাকাতেও। সব ঠিকঠাক থাকলে, আশা করি এটি খুব ভালো একটি কাজ হবে।

অন্বেষা বলেন, ‘কলকাতার একটি প্রযোজনা প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের এই ছবির পরিচালক ও প্রযোজকেরে সঙ্গে যোগাযোগ হয়। তারা কলকাতায় এসেছিলেন। গল্পটি শুনেছি ও চরিত্র সম্পর্কে জানার পর এতে অভিনয় করার সিদ্ধান্ত নিয়েছি। মাসখানেক আগে বাংলাদেশে এসেছিলাম, চুক্তিবদ্ধ হয়েছি।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park