1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

ইতিহাস গড়লেন বিটিএস তারকা জাংকুক!

  • আপডেট সময় : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
  • ১৬৫ বার পঠিত

নিজের প্রথম একক গান ‘সেভেন’ দিয়ে বাজিমাত করেছিলেন অনেক আগেই। তবে এবার এ গান দিয়েই বিটিএস তারকা জাংকুক গড়লেন ইতিহাস।

নেটদুনিয়ায় চলতি বছরের ১৪ জুলাই ‘সেভেন’ গানটি প্রকাশ পাওয়ার পরপরই রেকর্ড গড়ে। দ্য কোরিয়া হেরাল্ডের খবর অনুযায়ী, জাংকুক তার প্রথম একক গান ‘সেভেন’ দিয়ে বিলবোর্ডের ‘হট ১০০’ তালিকার শীর্ষে উঠেন। ‘গ্লোবাল- ২০০’-তেও শীর্ষস্থান দখল করে গানটি।

যুক্তরাজ্যের অফিসিয়াল চার্টে এ একক গান তৃতীয় স্থান দখল করেছে। এদিকে বিলবোর্ডের খবর অনুযায়ী, নেটদুনিয়ায় প্রকাশের প্রথম সপ্তাহেই ডিজিটাল প্ল্যাটফর্মে ২১ মিলিয়নের বেশি বার গানটি শুনেছেন নেটিজেনরা। প্রথমদিকে দেড় লাখেরও বেশি কপি বিক্রি হয়েছে গানটির। রেডিওতে জাংকুকের ভালোবাসার গান ‘সেভেন’ প্রকাশের প্রথমদিকেই ৬ মিলিয়ন বার প্রচার হয়েছে।

এ গানটিতে জাংকুক নিজের ভালোবাসার অনুভূতি প্রকাশ করেছেন সাতদিনের বারের নাম দিয়ে। গানের মাধ্যমে জানিয়েছেন, শুধু সপ্তাহ নয়, প্রতিটি মুহূর্ত তিনি তার ভালোবাসার মানুষটিকে ভালোবাসেন।

সমীক্ষা বলছে, কোরীয় শিল্পীদের মধ্যে দ্বিতীয় কোনো শিল্পী হিসেবে তালিকার শীর্ষ স্থানে এসেছেন জাংকুক। শুধু তাই নয়, সম্প্রতি মিউজিক স্ট্রিমিং প্লাটফর্ম স্পটিফাইয়ে এ গানটি দ্রুততম গান হিসেবে ৯০০ মিলিয়ন স্ট্রিম অতিক্রম করেছে। তাদের হিসাব মতে, মাত্র ৯২ দিনে ৯০০ মিলিয়ন ছাড়িয়ে গানের দুনিয়ার ইতিহাসে অনন্য রেকর্ড গড়েছে জাংকুকের ‘সেভেন’ গানটি।

একক গান ‘সেভেন’ মূলত পপ তারকা জাংকুকের প্রথম একক অ্যালবাম ‘গোল্ডেন’-র একটি গান। আগামী ৩ নভেম্বর এ অ্যালবাম মুক্তি পাওয়ার কথা রয়েছে। এ অ্যালবামে জাংকুকের একক গান ‘সেভেন’ ও ‘থ্রিডি’ সহ সর্বমোট নতুন ১১টি গান থাকবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park