ভারতের জনপ্রিয় টিভি রিয়েলিটি শো ‘বিগবস’ উপস্থাপনায় আবারও দেখা যাচ্ছে সালমান খানতে। রবিবার (১৫ অক্টোবর) শুরু হয়েছে ‘বিগ বস্ ১৭’। ১৭তম এই সিজন দর্শকের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে অভিনব সব ফন্দি এঁটেছেন নির্মাতারা। গত দেড় দশকেরও বেশি সময় ধরে দর্শকের মনোরঞ্জন করছে এই অনুষ্ঠান। একটা লম্বা সময় ধরে এই শোয়ের সঞ্চালনার দায়িত্ব সামলাচ্ছেন সালমান খান। এ বারও তার ব্যতিক্রম হচ্ছে না।
প্রায় তিন মাস ধরে চলবে এই শো। যার মধ্যে সপ্তাহান্তে দেখা যাবে সালমানকে। নাম ‘উইকেন্ড কা ভার’। এর জন্য কত টাকা পারিশ্রমিক নিচ্ছেন অভিনেতা, শুনলে বিস্মিত হবেন।সপ্তাহে দু’দিন প্রতিযোগীদের সঙ্গে সাক্ষাৎ করবেন সালমান। তার জন্য প্রতি পর্বে নাকি ছ’কোটি টাকা পরিশ্রমিক পাবেন অভিনেতা। সপ্তাহে ১২ কোটি আর গোটা সিজনের জন্য প্রায় ২০০ কোটি রুপি পারিশ্রমিক পাবেন বলিউডের ভাইজান।
কেমন হতে চলেছে এ বার শো? চলতি বছরের ‘বিগ বস্’-এর থিম হতে চলেছে ‘সিঙ্গল্স ভার্সেস কাপল্স’। শোনা যাচ্ছে, অনুষ্ঠানের নাটকীয়তা বাড়ানোর জন্য এই পন্থাই অবলম্বন করতে চলেছেন নির্মাতারা। ‘বিগ বস্’-এর প্রাক্তন প্রতিযোগীরা, যারা রিয়্যালিটি শোয়ে অংশগ্রহণ করাকালীন সিঙ্গল ছিলেন কিন্তু এখন প্রেমিক বা প্রেমিকার সঙ্গে সম্পর্কে রয়েছেন—তারা ‘কাপল’ অর্থাৎ যুগল হিসাবে চলতি সিজনে অংশ নিতে পারেন।
আবার, যারা ‘বিগ বস্’-এর ঘরেই প্রেমে পড়েছিলেন কিন্তু এখন সেই প্রেমের সম্পর্ক অতীত— তারাও ‘সিঙ্গল’ হিসাবে ঢুকতে পারেন ‘বিগ বস্ ১৭’-র ঘরে। চলতি বছরের ‘বিগ বস্ ১৭’র ঘরে নাকি ঐতিহাসিক একটি ঘটনা ঘটতে চলেছে, মোবাইল ফোন নিয়ে যেতে পারবেন প্রতিযোগীরা। এত বছরে এমনটা আগে কখনও হয়নি। নির্মাতারা এই সিজনকে আরও বেশি নাটকীয় করার জন্য নানা ধরনের পন্থা অবলম্বন করছেন।
Leave a Reply