1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

‘সুবিধাবাদীদের ঝেড়ে ফেললেই জীবন সুন্দর’

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
  • ৩৮৭ বার পঠিত

ব্যক্তিগত কারণে শুটিং থেকে দীর্ঘদিন দূরে ছিলেন চিত্রনায়িকা পরীমণি। অবশেষে টানা দুই বছর পর বিরতি ভেঙে আবারও কাজে ফিরে ‘ডোডোর গল্প’ নামের একটি নতুন সিনেমার টানা শুটিং করছিলেন পরীমণি।

তবে শুটিংয়ের মধ্যেই হঠাৎ জ্বর ও ঠান্ডাজনিত উপসর্গ নিয়ে আবারও বিরতি নেন পরী। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি আছেন। এদিকে হাসপাতালে অভিনেত্রীর সঙ্গী তার ছোট্ট ছেলে রাজ্য।

সোমবার (১৬ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে জ্বরের বিষয়টি নিশ্চিত করে একটি পোস্ট দিয়েছেন পরী।

পরীমণির স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-

‘সুস্থ থাকার মতো বড় নেয়ামত আর কিছু নেই। মাঝে-মধ্যে ছোট-খাটো অসুখ বা বিপদ না আসলে জীবনের আসল শুভাকাঙ্ক্ষী বা কাছের মানুষ চিনতে পারবেন না। একটা সময় অনেকের মতো আমারও মনে হতো কারও কাছে আমার কোনো এক্সপেক্টেশন নেই বা সেটা রাখার দরকারও নেই।

এক্সপেক্টেশন যত কম জীবন তত সুন্দর—বিশ্বাস করেন এই কথাটা একটা বেহুদা কথা। আপনার আত্মীয়-স্বজনদের আপনি নিশ্চয়ই খারাপ সময়ে পাশে চাইবেন। অন্তত কেমন আছো জিজ্ঞেস করুক এতটুকুই অনেক কিছু মিন করে কখনো কখনো জীবনে।

আমি মোটেও সেলফিস ধরনের মানুষ না। তবে গত দুই এক বছর যাবত আমি ‘যে যেমন আমি তেমন’ লোক হওয়ার চেষ্টা করতেছি। এই চেষ্টায় এবারের দৌড়টা বেশ লম্বাই হলো বলা যায়। জীবনে আজাইরা, ফাও এবং সুবিধাবাদীদের যত ঝেড়ে ফেলা যায় জীবন কেবল মাত্র তখনই সুন্দর।

আমি আমার স্টাফদের যত্ন, ভালোবাসা, আন্তরিকতার কাছে ঋনী। এরাই আমার পরিবার।’

প্রসঙ্গত, শরিফুল রাজের সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদের পর পুত্র রাজ্যকে ঘিরেই তার জীবন।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park