1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

নতুনভাবে আইয়ুব বাচ্চুর গান উপস্থাপন

  • আপডেট সময় : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ১২৪ বার পঠিত

আমাদের দেশের সুরের ইতিহাস আইয়ুব বাচ্চুকে ছাড়া চিন্তা করা অসম্ভব। সমাজের ওপরতলা থেকে নিচতলা—সব স্তরের শ্রোতার কানেই পৌঁছেছে তার সুর। জীবনভর গানে গানে ছড়িয়েছেন মুগ্ধতা। তার রুপালি গিটারের জাদু আজও মোহিত করে শ্রোতাদের। বুধবার (১৮ অক্টোবর) কিংবদন্তী এই রক আইকনের পঞ্চম মৃত্যুবার্ষিকী।

গত পাঁচ বছরে রক লিজেন্ডের গান নিয়ে শ্রোতা-ভক্তদের আগ্রহ একটু কমেনি। আর তাইতো তার প্রয়াণ দিবসকে সামনে রেখে মঙ্গলবার (১৭ অক্টোবর) আইয়ুব বাচ্চুর স্মৃতি সংরক্ষণ, গাওয়া গানগুলো তরুণ প্রজন্মের সামনে নতুনভাবে উপস্থাপন এবং রক লিজেন্ডকে নিয়ে বিভিন্ন ইভেন্ট আয়োজনে এবি কিচেন ও এশিয়াটিক ইএক্সপির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।

এশিয়াটিক ইএক্সপির কাযালয়ে এবি কিচেনের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রধান নির্বাহী পরিচালক ফেরদৌস আইয়ুব চন্দনা। ইএক্সপির পক্ষে স্বাক্ষর করেন এশিয়াটিক থ্রিসিক্সটির গ্রুপ ব্যবস্থাপনা পরিচালক ইরেশ যাকের। এ সময় আরও উপস্থিত ছিলেন এশিয়াটিক থ্রিসিক্সটির কো-চেয়ারপার্সন সারা যাকের।

এই চুক্তির আওতায় এশিয়াটিক ইএক্সপি, প্রয়াত কিংবদন্তি শিল্পী এবং সঙ্গীত পরিচালক আইয়ুব বাচ্চু’র সৃষ্টি করা গানগুলোর নতুন আঙ্গিকে প্রচার এবং প্রসারের অনুমোদন পেয়েছে। নতুন শিল্পী দিয়ে নতুন ভাবে গানগুলো তৈরি করা এবং আইয়ুব বাচ্চু’র সৃষ্টি করা গানগুলোর মাধ্যমে নতুন নতুন যন্ত্র শিল্পী খুঁজে বের করতে কাজ করবে এশিয়াটিক ইএক্সপি।

এছাড়া আইয়ুব বাচ্চু’র স্মরণে কনসার্ট আয়োজন করা, এবি কিচেনের জন্য আর্থিক সুযোগ সৃষ্টি করা এবং আইয়ুব বাচ্চু’র ব্যবহৃত গিটার এবং অন্যান্য সামগ্রী দিয়ে জাদুঘর তৈরি এই সমঝোতা চুক্তির অন্তর্ভুক্ত। এ চুক্তির ফলে আইয়ুব বাচ্চু’র সৃষ্ট গান অথবা এল আর বি’র কোন গান প্রচার অথবা বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহারের জন্য এশিয়াটিক ইএক্সপি এবং এবি কিচেনের অনুমোদন নিতে হবে।

এ বিষয়ে ফেরদৌস আইয়ুব চন্দনা বলেন, আমরা এরই মধ্যে একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়েছি এবং আজ আমরা একটি সমঝোতায় এসেছি। এর ফলে বাচ্চুর কাজগুলাকে নিয়ে সামনে আরো সুন্দর কিছু কাজ আসবে। আশা করি, এশিয়াটিক ইএক্সপির সাথে যৌথভাবে আমরা সামনে আরো বড় কিছু কাজ করব।

এ বিষয়ে ইরেশ যাকের বলেন, আইয়ুব বাচ্চু আমাদের কাছে একজন কিংবদন্তি। উনার রেখে যাওয়া সৃষ্টিকে আমরা চেষ্টা করবো এগিয়ে নিয়ে যেতে, যেন আমাদের পরবর্তী প্রজন্ম তাকে জানতে পারে এবং তার সৃষ্টিগুলোর চর্চা করে।

প্রসঙ্গত, আইয়ুব বাচ্চু দীর্ঘ ৪০ বছরের গায়কী জীবনে ১২টি ব্যান্ড, ১৬টি একক ও বহু মিশ্র অ্যালবাম প্রকাশ হয়েছে আইয়ুব বাচ্চুর। তার উল্লেখযোগ্য গানগুলো তালিকায় রয়েছে- ‘সুখ’, ‘একদিন ঘুম ভাঙা শহরে’, ‘ফেরারি মন’, ‘এই রুপালি গিটার’, ‘হাসতে দেখো’, ‘কষ্ট পেতে ভালোবাসি’, ‘চলো বদলে যাই’সহ বহু নাম।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park