1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

বাড়ছে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন ফি

  • আপডেট সময় : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ১১৪ বার পঠিত

স্ট্রিমিং প্ল্যাটফর্মে নতুন প্রোগ্রামিংয়ে আর্থিক সহায়তা প্রদানে মাসিক সাবস্ক্রিপশন ফি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক স্ট্রিমিং কোম্পানি নেটফ্লিক্স। চলতি বছর রেকর্ডসংখ্যক গ্রাহক পাওয়ার পরই নিজেদের ফি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি। শিগগিরই এই অতিরিক্ত ফি কার্যকর করা হবে।

প্রতিষ্ঠানের সূত্র অনুযায়ী, নেটফ্লিক্সের এই সাবস্ক্রিপশন ফি শুধু মাত্র যুক্তরাষ্ট্র ও কানাডার ব্যবহারকারীদের জন্য বাড়ানো হয়েছে।

জানা গেছে, বেসিক প্ল্যানে ২ ডলার ও প্রিমিয়াম প্ল্যানে ৩ ডলার ফি বাড়িয়েছে নেটফ্লিক্স। তবে বিজ্ঞাপনসহ স্ট্যান্ডার্ড প্ল্যানের সাবস্ক্রিপশন ফি অপরিবর্তিত থাকবে। এর আগে, ২০২২ সালের জানুয়ারিতে সাবস্ক্রিপশন ফি বাড়িয়েছিল নেটফ্লিক্স।

ফলে গ্রাহকদের বেসিক প্ল্যানে ১২ ডলার ও প্রিমিয়াম প্ল্যানে ২৩ ডলার সাবস্ক্রিপশন ফি দিতে হবে। বিজ্ঞাপনসহ স্ট্যান্ডার্ড প্ল্যানের ফি ৭ ডলার ও ১৫ দশমিক ৪৯ ডলারই থাকবে।

চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর আয়ের প্রতিবেদনে নেটফ্লিক্স জানায়, আমাদের সদস্যদের বিস্তৃত পরিসরের চাহিদা মেটাতে মাঝে মাঝে ফি বাড়ানো হয়। যুক্তরাষ্ট্রের একজন গ্রাহককের বিজ্ঞাপনসহ মাসিক স্ট্যান্ডার্ড ব্যয় ৬ দশমিক ৯৯ ডলার, যা একটি মুভি টিকিটের চেয়েও কম।

প্রসঙ্গত, পাসওয়ার্ড শেয়ারিংয়ের কারণে দিন দিন নেটফ্লিক্সের আসল ব্যবহারকারীর সংখ্যা কমে আসছিল। তবে পাসওয়ার্ড শেয়ারিং সীমাবদ্ধ করে দেওয়ার পর থেকে নেটফ্লিক্স ব্যবহারকারীর সংখ্যা আগের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে।

সূত্র : রয়টার্স

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park