1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

হিন্দি সিনেমায় মিমি, ঘোষণা হলো মুক্তির তারিখ

  • আপডেট সময় : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ১৫৪ বার পঠিত

এবার পূজায় টলিউডে মুক্তি পেয়েছে একগুচ্ছ ছবি। তারমধ্যে অন্যতম শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় পরিচালিত ‘রক্তবীজ’। ছবি মুক্তির একদিন পরেই ষষ্ঠীতে বলিউডে প্রথম ছবির দিন ঘোষণা করলেন মিমি চক্রবর্তী।

মিমি বলিউডে পা রাখতে চলেছেন, সেই খবর ইতোমধ্যেই সবার জানা। তবে এবার ঘোষণা হল তার সেই ছবি মুক্তির তারিখ। ২ নভেম্বর বড়পর্দায় মুক্তি পেতে চলেছে ‘শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী’। এই ছবিটিও পরিচালনা করেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়। তাদের ‘পোস্ত’ ছবিটিরই হিন্দি রিমেক এই ‘শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী’। একটি শিশুকে নিয়ে আবর্তিত হয়েছে ছবির গল্প। বাংলায় সেই শিশুর মায়ের ভূমিকায় অভিনয় করেছিলেন মিমি, হিন্দিতেও সেই ভূমিকায় দেখা যাবে তাকে।

বাংলায় এই ছবিতে দেখা গিয়েছিল সৌমিত্র চট্টোপাধ্যায়, লিলি চক্রবর্তী, মিমি চক্রবর্তী, যীশু সেনগুপ্ত, সোহিনী সেনগুপ্ত, পরাণ বন্দ্যোপাধ্যায়। হিন্দি ছবিতে মিমি ছাড়াও মুখ্য ভূমিকায় রয়েছেন পরেশ রাওয়াল, নীনা কুলকার্নি ও অন্যান্য অভিনেতা অভিনেত্রীকা। উইন্ডোজ ও ভায়াকম স্টুডিওর যৌথ প্রযোজনায় মুক্তি পাবে এই ছবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park