1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

বিমান বন্দরে হঠাৎ দেখা শাকিব-শুভর

  • আপডেট সময় : বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
  • ৯৯ বার পঠিত

‘দরদ’ সিনেমার শুটিং-এ অংশ নিতে মুম্বাই যাচ্ছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। সেই একই শহরের উদ্দেশ্যে রওনা হয়েছেন ঢালিউড নায়ক আরিফিন শুভ। বিমান বন্দরে হঠাৎ-ই দেখা এই দুই নায়কের।

মঙ্গলবার (২৪ অক্টোবর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শাকিব খান ও আরিফিন শুভর দেখা হয়। ১১টা ৪০ মিনিটে তারা একই বিমান করে উড়াল দিয়েছেন। আগামী ২৭ অক্টোবর ভারতে মুক্তি পাচ্ছে আরিফিন শুভ অভিনীত ‘মুজিব; একটি জাতির রূপকার’ ছবিটি। মুক্তির আগে তাই মুম্বাই যাচ্ছেন শুভ।

বিমানবন্দরে প্রয়োজনীয় কাজকর্ম শেষে শাকিব খান যখন আরিফিন শুভকে দেখলেন, পিঠ চাপড় দিলেন। শুভও বিমানবন্দরে শাকিবকে এভাবে পেয়ে অনেকটা হতবাক। শাকিব খান সদ্য অস্ত্রোপচার হওয়া আরিফিন শুভর শারীরিক অবস্থার খবর নিলেন।

দুজনের দেখা হওয়ার ছবি ফেসবুকে পোস্ট করে শাকিব খান লেখেন, ‘সিনেমার শুটিংয়ে যাচ্ছি ইন্ডিয়া। ঢাকা এয়ারপোর্টে হঠাৎ দেখা আরিফিন শুভর সঙ্গে। তার গন্তব্য ‘মুজিব; একটি জাতির রূপকার’ সিনেমার ভারতে মুক্তি। লাউঞ্জ গল্পে উঠে এলো মুজিব সিনেমা নিয়ে তার স্ট্রাগল, তার ত্যাগ, পরিশ্রম ও অধ্যবসায়। শোনালো স্বপ্নের কথাও। ওর চোখে চকচক করছিল উচ্ছ্বাস। আমি সত্যিই তোমাকে নিয়ে অনেক বেশি গর্বিত শুভ। অনেক শুভকামনা।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park