1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

‘অন্তরঙ্গ’ ছবি নিয়ে মুখ খুললেন দীঘি

  • আপডেট সময় : শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩
  • ২৬৩ বার পঠিত

কয়েক দিন আগে অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি জানিয়েছিলেন, এ জীবনে কারও প্রেমে পড়েননি তিনি। সেই রেশ না কাটতেই সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া গেল এক তরুণের সঙ্গে তার অন্তরঙ্গ কিছু ছবি। দেখে বোঝা গেল দীঘি চুটিয়ে প্রেম করছেন।

মাহিমিন রাশিদ নামের এক তরুণের ফেসবুক আইডিতে দেখা গেছে, তার সঙ্গে দীঘির বেশ কিছু অন্তরঙ্গ ছবি রয়েছে। ছবিগুলোর কোনোটায় কাঁধে মাথা রেখে সমুদ্র দেখছেন দীঘি। আবার কোনোটায় খুনসুটিময় মুহূর্তে ধরা পড়েছেন তারা।

তবে বিষয়টিকে প্রেম বলে স্বীকার করতে নারাজ দীঘি। সম্পর্কটিকে বন্ধুত্ব বলতে চান তিনি। কিন্তু এভাবে নিরিবিলি অন্তরঙ্গ ছবি যার সঙ্গে সে কী শুধুই বন্ধু? প্রশ্নের উত্তরে ভ্যাবাচ্যাকা খান দিঘী। খানিক পর বলেন, প্রেমটেম কিছু নেই আমাদের। সে আমার কেবলই বন্ধু। ছোটবেলার বন্ধু।

দীঘির কথা বিশ্বাসযোগ্য হতে পারত। কিন্তু সেটি সম্ভব হয়নি পরের ঘটনায়। কেননা সংবাদমাধ্যমের সঙ্গে দীঘি কথা বলার পরই দেখা যায় সেই ছেলের ওয়াল থেকে সেসব ছবি মুছে ফেলা হয়েছে। এর আগেও দীঘিকে নিয়ে প্রেমের গুঞ্জন ছড়িয়েছে। বরাবরই অভিনেত্রী সেসব অস্বীকার করেছেন।

দীঘি এর আগে সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, প্রেমের ঘটনা সত্য নয়। এটি ছিল শুধুই রটনা। নায়িকাদের আসলে ঘটনা ঘটা লাগে না, এমনিতেই গুজব ছড়ায়। তবে মিডিয়াতে অনেকে প্রেম করেও অস্বীকার করেন। যখন খবরটির সত্যতা প্রকাশ্যে আসে, তখন অন্যদের প্রেমের সত্যিকারের গুজবও বিশ্বাস করেন না দর্শক। এসব কারণেই আমরা প্রেম না করেও ফেঁসে যায়।

তিনি আরও বলেছিলেন, যখন হবে তখন এটি দেখা যাবে। পাঁচ-ছয় বছর পরে বিয়ের চিন্তা। তবে এর মধ্যে যদি প্রেম হয়, তাহলে প্রেমের বিয়ে হতে পারে। আর না হলে, পারিবারিক পছন্দেই বিয়ে করে ফেলতে পারি। এ জীবনে এখনও কারও প্রেমে পড়িনি। অনেকে প্রেমে পড়তে চেয়েছেন, কিন্তু সাড়া দিতে পারিনি। এটি আমার ব্যর্থতা বলতে পারেন।

প্রসঙ্গত, সম্প্রতি মুক্তি পেয়েছে ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমা। এতে কৈশোরের রেণু চরিত্রটি করেছেন তিনি। এতে করে বেশ প্রশংসা পাচ্ছেন অভিনেত্রী।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park