1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

যে কারণে হিমশিম খাচ্ছেন নুসরাত ফারিয়া

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
  • ১৫২ বার পঠিত

বর্তমানে ব্যস্ত সময় পার করছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। ইতোমধ্যে একের পর এক সিনেমায় কাজ করে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। তবে শিডিউল নিয়ে বেশ হিমশিম খেতে হচ্ছে তাকে। বলা যায়, বুঝে উঠতে পারছেন না কি করবেন।

চলতি বছরের ২৩মে ভারতের বাবা যাদবের নতুন বাংলা সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছিলেন ফারিয়া। সিনেমায় তার সঙ্গে জুটিবদ্ধ হন কলকাতার অভিনেতা সোমরাজ মাইতি। কথা ছিল অক্টোবরেই শুরু হবে সিনেমাটির শুটিং। আর সেভাবেই শিডিউল দিয়েছিলেন তিনি।

শুধু তাই নয়, গত ১ অক্টোবর থেকে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে শুটিংয়ের জন্য প্রস্তুতিও নিয়েছিলেন ফারিয়া। কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর নির্মিত বায়োপিক ‘মুজিব : একটি জাতির রূপকার’ মুক্তির কারণে সেই শিডিউলে পরিবর্তন আনতে হয় তাকে।

গত ১৩ অক্টোবর বাংলাদেশে এবং ২৭ অক্টোবর ভারতে মুক্তি পেয়েছে সিনেমাটি। ফলে অক্টোবরজুড়েই সিনেমাটির প্রচার-প্রচারণায় থাকতে হয়েছে ফারিয়াকে। আর এমন ব্যস্ততার মধ্যে বাবা যাদবের সিনেমাটি নিয়ে ভাবনা-চিন্তার সময়ই পাননি এই অভিনেত্রী।

এখন ফারিয়ার ব্যস্ততা কমেছে। তাই ফের শুটিং শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে শিডিউল মেলাতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছেন ফারিয়া।

তিনি বলেন, হাতে অনেক কাজ জমে আছে। কোনটা রেখে কোনটা আগে করব সেটার সিদ্ধান্ত নিতে পারছি না। দু-এক দিনের মধ্যে বাবা যাদবের সঙ্গে কথা বলে এই সিনেমাটির শিডিউল আগে লক করব।

ফারিয়া আরও বলেন, এ ছাড়া দেশেও বেশ কয়েকটি শুটিং আছে। একটা মাস শুটিং থেকে দূরে থাকার কারণে একটু ওলট-পালট হয়ে গেল। তবে দ্রুত সব ঠিক করে নেব, ইনশাআল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park