1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

সাকিবকে রাজনীতিতে না আসার পরামর্শ মিশা সওদাগরের

  • আপডেট সময় : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
  • ১৩২ বার পঠিত

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান অনেকদিন আগে থেকেই খেলার মাঠ থেকে রাজনীতির মাঠে পদার্পণ করতে মুখিয়ে আছেন। জানা গিয়েছিল, একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি অংশ নিতে চেয়েছিলেন। তার সে চাওয়া সেবার পূরণ না হলেও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য তিনটি আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ক্রিকেটার সাকিব আল হাসান।

তার এই সিদ্ধান্তে অনেক ভক্ত অবাক হয়েছেন, অনেকে সমালোচনা করেছেন। সাধারণ মানুষের পাশাপাশি জাতীয় দলের অধিনায়কের তিন আসন থেকে মনোনয়ন সংগ্রহ নিয়ে নিজের অভিমত প্রকাশ করেছেন অভিনেতা মিশা সওদাগরও।

অভিনেতার ভাষ্যমতে, ক্রিকেট ছেড়ে এখনই রাজনীতিতে আসা উচিত হবে না সাকিবের। তিনি বলেন, সাকিব জানে কোন বল কখন কীভাবে আউট করবে, কোন বলে সিক্স মারতে হয়। ও তো পলিটিক্সের ‘পি’― ও জানে না। ও হঠাৎ পলিটিক্স করবে কেন? সময় আছে তো অনেক। পরে করবে। আগে নিজের খেলোয়াড় জীবন শেষ করুক।

এ প্রসঙ্গে মাশরাফির উদাহরণ টেনে মিশা সওদাগর আরো বলেন, ক্যারিয়ারের একদম শেষদিকে সংসদ নির্বাচনে অংশ নেন মাশরাফি বিন মুর্তজা। আমার মতে, সাকিবেরও তাই করা উচিত। ওকে সবাই ভালোবাসে। ও ১৮ কোটি মানুষের প্রতিনিধি, বিশ্ব ক্রিকেটের প্রতিনিধি। ক্রিকেটের সবচেয়ে বড় সাইনবোর্ড।

সবশেষে এখনই রাজনীতিতে না আসার আহ্বান জানিয়ে সাকিবের উদ্দেশে অভিনেতা মিশা সওদাগর বলেন, এই দেশে অনেক মা-বাবা তার সন্তানকে একজন ক্রিকেটার সাকিব বানাতে চান। রাজনীতিবিদ সাকিব বানাতে চাইবেই না। তাই আপাতত রাজনীতি বাদ দিয়ে ওর ক্রিকেট নিয়ে থাকা উচিত।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park