1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

ছেঁড়া জুতা পরে চলচ্চিত্র উৎসবে সালমান খান

  • আপডেট সময় : শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩
  • ৯১ বার পঠিত

বলিউডের জনপ্রিয় তারকা সালমান খান। ক্যারিয়ারে অসংখ্য হিট সিনেমা উপহার দিয়েছেন এই অভিনেতা। পাশাপাশি নিজের উপার্জনে গড়ে তুলেছেন অর্থ-সম্পত্তির পাহাড়। কোটি টাকার মালিক হয়েও সাদাসিধে জীবনযাপন করেন সালমান। আবারও তার প্রমাণ দিলেন চলচ্চিত্রে উৎসবে।

কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে সালমান অভিনীত সিনেমা ‘টাইগার থ্রি’। তবে সফলতার মুখ দেখলেও ‘পাঠান’, ‘জওয়ান’র রেকর্ড ভাঙতে ব্যর্থ হয়েছে সিনেমাটি! এ দিকে ‘টাইগার থ্রি’র সাফল্যের পরও ছেঁড়া জুতা পরেই আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র উৎসবের মঞ্চে সিনেমার প্রচারণায় হাজির হন সালমান।

জানা গেছে, সম্প্রতি আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র উৎসবে (আইএফএফআই) অংশ গ্রহণ করতে গোয়াতে গিয়েছিলেন সালমান। অভিনেতার প্রযোজনা সংস্থার ব্যানারেই নির্মিত সিনেমা ‘ফারে’র প্রচারে যখন সালমান মঞ্চে উঠেন, ঠিক তখনই পাপারাৎজ্জিদের চোখ যায় তার পায়ের দিকে।

পাপারাৎজ্জিদের ক্যামেরার লেন্সেই ধরা পড়ল সালমানের ছেঁড়া জুতা। আর মুহূর্তেই সেই ছবি ভাইরাল হয়ে গেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। কোটি কোটি টাকার মালিক হয়েও সালমানের এমন সাদামাটা অভ্যাস রীতিমতো নজর কাড়ে নেটিজেনদের।

প্রিয় তারকার এমন কীর্তি দেখে শোরগোলের সীমা নেই ভক্তদেরও। একজন লিখেছেন, ফের নতুন ট্রেন্ড শুরু হলো সালমানের! আরেকজন লেখেন, এই জুতা জোড়া পরে হয়তো খুব আরামবোধ করেন সালমান। আবার অনেক ভক্তের দাবি, আরে উনি সালমান খান, ওনার এতো দেখানোর প্রয়োজন পড়ে না।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park