1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

পরী নানা আর নেই

  • আপডেট সময় : শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩
  • ২৪৬ বার পঠিত

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণির নানা।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দিনগত রাত ২টা ১১মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসারত অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

শুক্রবার (২৪ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুকে পরীমণির নানার মৃত্যুর খবরটি নিশ্চিত করেন নির্মাতা চয়নিকা চৌধুরী। পাশাপাশি সবার কাছে নায়িকার নানার জন্য দোয়া চেয়েছেন এই নির্মাতা।

পাঠকদের জন্য নির্মাতার পোস্টটি হুবহু তুলে ধরা হলো-

আমাদের শ্রদ্ধেয় নানাভাই…..

পরীমণির প্রিয় নানুভাই ২৪ নভেম্বর রাত ২টা ১১ মিনিটে এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসারত অবস্থায় সবাইকে কাঁদিয়ে আমাদের ছেড়ে পরপারে চলে গেছেন।

আজাদ মসজিদে গোসল করানোর পর ভোর ৪টায় পরীমণি নানাভাইকে নিয়ে নিজ গ্রামের পথে। সেখানেই নানির পাশে নানুভাইকে শায়িত করা হবে।

সবাই পরীর নানাভাইয়ের জন্য প্রার্থনা করবেন। যেন পরপারে তিনি শান্তিতে থাকেন। পরী যেন সহ্য শক্তি পায়।

আহা! নানুভাই আপনাকে কোনদিন ভুলব না। আমার দেখা আপনি অসাধারণ সুশিক্ষিত একজন মানবিক মানুষ। আপনার ভালোবাসা অমলিন। শ্রদ্ধা আর ভালোবাসা।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park