1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

কন্যাসন্তানের মা হলেন শুভশ্রী

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ১০০ বার পঠিত

কন্যাসন্তানের মা হলেন টালিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) কলকাতার একটি বেসরকারি হাসপাতালে দ্বিতীয় সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী। কন্যাসন্তানের বিষয়টি নিশ্চিত করেছেন রাজ চক্রবর্তী নিজেই।

রাজ চক্রবর্তী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) এই খবর দিয়ে লিখেছেন,‘আমাদের বাড়ি দুটি মিষ্টি ছোট ভালোবাসায় পূর্ণতা পেল। আমরা অত্যন্ত আনন্দিত! আমাদের ছোট্ট রাজকুমারীর জন্য অনেক ভালোবাসা এবং আশীর্বাদ চাই।

চলতি বছরের জুন মাসে দ্বিতীয় সন্তান আসার সুখবর জানিয়েছিলেন রাজ এবং শুভশ্রী। তখনই চার মাস কেটে গিয়েছিল। সে সময় কাজ ও ক্যারিয়ার নিয়ে ব্যস্ত ছিলেন অভিনেত্রী। সে সময় ‘ডান্স বাংলা ডান্স’-এর শুটিংও করছিলেন তিনি।

এর আগে সকালে হাসপাতালে যাওয়ার সময় শুভশ্রীর সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে রাজ চক্রবর্তী লিখেছেন, ‘ভেরি গুড মর্নিং’। স্বামী-স্ত্রী দুজনের হাতের আঙুল শুভশ্রীর বেবি বাম্পের দিকে ছিল! হাসপাতালের উদ্দেশে রওনা হওয়ার আগে এই ছবি তোলেন তারা। এর পর থেকে শুভেচ্ছা বার্তায় ভাসছেন এই দম্পতি।

প্রসঙ্গত, ২০১৮ সালের মে মাসে পরিচালক রাজ চক্রবর্তীকে বিয়ে করেন অভিনেত্রী। তারপর করোনা পরিস্থিতির সময় প্রথমবার মা হওয়ার কথা ঘোষণা করেন শুভশ্রী। ২০২০ সালের ১২ সেপ্টেম্বর তাদের ঘর আলো করে জন্ম নেয় পুত্র ইউভান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park