1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

ঐশ্বরিয়ার সংসার ভাঙার গুঞ্জনে যে ইঙ্গিত দিলেন অমিতাভ

  • আপডেট সময় : শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩
  • ১৯২ বার পঠিত

বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি ঐশ্বরিয়া রাই ও অভিষেক বচ্চন। দীর্ঘদিন প্রেমের পর ২০০৭ সালে বিয়ে হয় সাত পাকে বাঁধা পড়েন তারা। ইতোমধ্যে পেরিয়ে গেছে ঐশ্বর্যা-অভিষেকের দাম্পত্য জীবনের ১৬ বছর।

এদিকে বিয়ের পর বহুবার সংসার ভাঙার গুঞ্জন উঠেছে এই তারকা দম্পতির। এবার ঐশ্বরিয়ার সংসার ভাঙার গুঞ্জনে কিসের ইঙ্গিত দিলেন অমিতাভ।

বচ্চন পরিবারের সঙ্গে নাকি সম্পর্ক ভালো যাচ্ছে না ঐশ্বরিয়ার। এমনকি দাম্পত্য জীবনের টানাপোড়েনে শ্বশুরবাড়ি ছেড়ে এখন বাবার বাড়িতে গিয়ে থাকছেন সাবেক এই সুন্দরী। শুধু তাই নয়, সংসার ভাঙার গুঞ্জনও চারদিকে ভেসে বেড়াচ্ছে।

গত চার সপ্তাহ ধরে ঐশ্বর্যা-অভিষেকের দূরত্বের বিষয়টি নিয়ে নানান ধরনের খবর প্রকাশিত হলেও মুখ খোলেননি কেউই। চুপ রয়েছেন ঐশ্বরিয়াও।

সম্প্রতি কেবিসির মঞ্চে অমিতাভের মুখে শোনা যায় ঐশ্বরিয়ার প্রসঙ্গ। কেবিসির খুদে প্রতিযোগিদের সঙ্গে নতুন এপিসোডে গুজরাটের কিশোরী প্রতীক্ষা শেঠির সঙ্গে গেম খেলার সময় ঐশ্বরিয়ার প্রসঙ্গ তুলে কথা বলেন এই নায়ক।

অমিতাভের সঙ্গে খেলা শুরুর আগে প্রতীক্ষার উদ্দেশে তার বাবা বলেন, ‘কুদরে’। এই শব্দ শুনে রীতিমতো হতবাক অমিতাভ। গুজরাটের বাসিন্দা হলেও প্রতীক্ষার মাতৃভাষা তুলু। আর সেই ভাষাতেই খেলায় মেয়েকে উৎসাহিত করেন তার বাবা।

এসময় অমিতাভ শব্দটির অর্থ জানতে চাইলে জবাবে প্রতীক্ষা বলেন, আমার বাবা সবসময় আমাকে ‘কুদরে’ এবং ‘কাট্টাই’ বলে ডাকেন। ‘কুদরে’ অর্থ ঘোড়া এবং ‘কাট্টাই’ অর্থ গাধা।

শব্দ দুটোর অর্থ জানার পর অমিতাভ বচ্চন বলেন, এটা তুলু ভাষা তাই তো। আমাকে তুলু ভাষা শেখানোর জন্য আপনাকে ধন্যবাদ আমাকে। আজ রাতে বাড়ি ফিরে এই দুটো শব্দ বলব। কারণ আমার পুত্রবধূ হলো তুলু। ওর উদ্দেশে তো শব্দ দুটো বলতে পারব না, তবে বলব এই দুটো শব্দ আজ শিখেছি।

অমিতাভের বক্তব্য থেকে এটা স্পষ্ট যে, শ্বশুরবাড়িতেই রয়েছেন ঐশ্বরিয়া। অভিষেকের সঙ্গে অভিনেত্রীর সংসার ভাঙার খবরটি নিছকই গুঞ্জন। যদিও এই বিষয়ে এখনও পরিষ্কারভাবে বক্তব্য দেননি কেউই।

সূত্র: ইন্ডিয়া টুডে

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park