1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

অবশেষে স্বপ্ন পূরণ হলো কৌশানীর

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩
  • ৭৫ বার পঠিত

বন্ধুরা সবাই শাহরুখ খানের ভক্ত থাকলেও একমাত্র সালমান খানের ভক্ত ছিলেন ওপার বাংলার অভিনেত্রী কৌশানী মুখার্জী। স্কুলে পড়ার দিন থেকে বলিউড ভাইজানের সঙ্গে দেখা করার স্বপ্ন ছিল তার। অবশেষে সেই স্বপ্ন পূরণ হয়েছে নায়িকার।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সালমান খানের সঙ্গে দেখা হয় কৌশানীর।

পছন্দের তারকাকে প্রথমবার দেখে স্বপ্নে বিভোর ওপার বাংলার এই নায়িকা। প্রিয় নায়ককে সামনে থেকে দেখার অভিজ্ঞতা আনন্দবাজার পত্রিকায় বলেছেন কৌশানী। পাশাপাশি সালমানের সঙ্গে তোলা ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন তিনি।

এই অভিনেত্রী বলেন, আমি এখনও গতকালের মুহূর্তের কথা বসে বসে ভাবছি। ছোট থেকেই আমি সালমান খানের ভক্ত। আমার বন্ধুরা তখন অনেকেই শাহরুখ খানের ভক্ত ছিল। কিন্তু আমি বরাবরই ভাইজানের ভক্ত।

কৌশানী বলেন, আমাদের মধ্যে বেশ কিছু কথাও হয়েছে। আমি তাকে বললাম আপনি সত্যিই টাইগার। সালমান আমার নাম জানতে চেয়েছিলেন। ছোট থেকে এই স্বপ্নটা দেখেছিলাম। এভাবে যে পূরণ হয়ে যাবে ভাবতে পারিনি।

উল্লেখ্য, উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশের আসনেই বসেছিলেন সালমান। আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত চলবে কলকাতা চলচ্চিত্র উৎসব।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park