1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

হানিমুন শেষে নতুন খবর দিলেন পরমব্রত

  • আপডেট সময় : শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩
  • ১২৪ বার পঠিত

সম্প্রতি বিয়ের পিঁড়িতে বসেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। বিয়ের পরপরই স্ত্রী পিয়া চক্রবর্তীকে নিয়ে ইউরোপ থেকে হানিমুন সেরে এসেছেন। অবশ্য বিয়ের পরদিনই শারীরিক অসুস্থতায় হাসপাতালে যেতে হয়েছিল পিয়াকে। ছোট্ট একটা অপারেশন শেষে বাড়ি ফিরেই মধুচন্দ্রিমায় গিয়েছিলেন এই দম্পতি। বিয়ে, হানিমুন শেষে নতুন খবর দিলেন পরম। ‘এই রাত তোমার আমার’ শিরোনামের নতুন ছবিতে অভিনয় করতে যাচ্ছেন তিনি।

নতুন ছবিতে অভিনয়ের পাশাপাশি পরিচালনাও করবেন তিনি। কিংবদন্তি গায়ক হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে ‘দীপ জ্বেলে যাই’ ছবির কালজয়ী গানের লাইন ‘এই রাত তোমার আমার’। সেই গানের রেশ ধরেই বড় পর্দার জন্য তৈরি হচ্ছে এই ছবি।

জানা গেছে, ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করবেন অঞ্জন দত্ত ও অপর্ণা সেন। ‘এই রাত তোমার আমার’ সিনেমায় মূলত বাংলা সিনেমার নস্টালজিক একটি অধ্যায়কে তুলে আনা হবে। তবে এটাও শোনা যাচ্ছে, পরমব্রতর চরিত্রটি হেমন্ত মুখোপাধ্যায়ের চরিত্র অবলম্বনে তৈরি করা। কিন্তু এটি কারও বায়োপিক নয়। একটি রাতের কিছু ঘটনা, কিছু স্মৃতিচারণা।

বুধবার (১৩ ডিসেম্বর) ছিল ছবিটির মহরত। মহরত হলেও ছবিটি নিয়ে আপাতত তেমন কিছুই বলতে চাননি পরমব্রত। শুধু জানা গেছে, আগামী বছরের শুরুর দিকে ছবিটির শুটিং শুরু হবে। মুক্তি পেতে পারে ২০২৪ সালেই। অঞ্জন দত্ত, অপর্ণা সেন ছাড়াও আরও কয়েকজন জনপ্রিয় অভিনেতা অভিনয় করবেন ছবিটিতে।

প্রসঙ্গত, সৃজিত মুখোপাধ্যায়ের ‘এক যে ছিল রাজা’ ছবিতে অঞ্জন ও অপর্ণা শেষবার একসঙ্গে কাজ করেছিলেন। পরমব্রতের হাত ধরে আবারও এক হচ্ছেন এই জুটি। এদিকে অভিনয়ের পাশাপাশি নিয়মিত পরিচালনার দায়িত্ব কাঁধে তুলে নেন পরমব্রত। কিছুদিন আগে সৌমিত্র চট্টোপাধ্যায়ের বায়োপিক ‘অভিযান’ পরিচালনা করেছিলেন পরম। সেই ছবি দর্শক মহলে প্রশংসিত হয়েছিল। এ বছরই ‘হাওয়া বদল টু’র কাজ শেষ করেছেন। হইচই প্ল্যাটফর্মের জন্য তার পরিচালিত ‘পর্ণশবরীর শাপ’ মুক্তি পেয়েছে সম্প্রতি। এই সিরিজের পরবর্তী সিজনের ঘোষণাও হয়ে গেছে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park