1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

সেই প্রেমিকাকেই বিয়ে করলেন মন্টু পাইলট খ্যাত অভিনেতা সৌরভ

  • আপডেট সময় : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
  • ৯৭ বার পঠিত

দীর্ঘদিন প্রেমের পর অবশেষে সেই প্রেমিকার সঙ্গেই সাতপাকে বাঁধা পড়লেন কলকাতার মন্টু পাইলট খ্যাত অভিনেতা সৌরভ দাস। তার স্ত্রী নায়িকা দর্শনা বণিক। শুক্রবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় কলকাতার তপসিয়ার অর্কিড ব্যাঙ্কোয়েট অ্যান্ড গার্ডেনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন এই যুগল।

দর্শনা বণিকের ইনস্টাগ্রাম স্টোরিতে বিয়ের ছবি পোস্ট করেছে তার টিমের সদস্যরা। তাতে দেখা যায়, লাল রঙের শাড়িতে বউ সেজেছেন দর্শনা বণিক; পরেছেন সোনার গহনা। অন্যদিকে সৌরভ দাস অফ হোয়াইট রঙের পাঞ্জাবিতে বর সেজেছেন।

শুক্রবার (১৫ ডিসেম্বর) সকাল থেকেই শুরু হয় বিয়ের প্রস্তুতি। সকালে গায়েহলুদের অনুষ্ঠানে সৌরভ পরেছিলেন সাদা ধুতি আর পাঞ্জাবি। অন্যদিকে দর্শনা পরেছিলেন হলুদ রঙের শাড়ি আর ম্যাচিং ব্লাউজ। শাঁখা-পলা পরে যেন নিমেষেই দর্শনার সৌন্দর্য বেড়ে যায় অনেক গুণ। শাঁখা-পলার সঙ্গে তিনি পরেন হালকা গহনা, সঙ্গে ছিল মানানসই মেকআপ।

গত বছরের শুরুর দিকে জোর গুঞ্জন চাউর হয়, অভিনেত্রী দর্শনা বণিক চুটিয়ে প্রেম করছেন; তা-ও সহশিল্পী সৌরভ দাসের সঙ্গে। একসঙ্গে নানা জায়গায় যাচ্ছেন তারা, সৌরভের বাড়ির সামনে পার্ক করা থাকছে দর্শনার গাড়ি। যদিও এই গুঞ্জন মিথ্যা বলে উড়িয়ে দেন এই যুগল। কয়েক দিন আগে সব জল্পনার ইতি টেনে বিয়ের ঘোষণা দেন দর্শনা বণিক। অবশেষে প্রেমিক সৌরভের গলায় মালা পরালেন এই অভিনেত্রী।

প্রসঙ্গত, ‘অল্প হলেও সত্যি’সহ একাধিক সিনেমায় একসঙ্গে কাজ করেছেন সৌরভ-দর্শনা। সেখান থেকেই তাদের বন্ধুত্ব; যা পরে প্রেমের সম্পর্কে রূপ নেয়।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park