বলিউড তারকা কাজলের মা বরেণ্য অভিনেত্রী তনুজা গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে আইসিইউতে ভর্তি রয়েছেন।
রোববার (১৭ ডিসেম্বর) অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করা হয় বর্ষীয়ান এই অভিনেত্রীকে।
সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, তনুজা বর্তমানে মুম্বাইয়ের জুহু হাসপাতালে ভর্তি রয়েছেন। বার্ধক্যজনিত কারণে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। ৮০ বছর বয়সী এই অভিনেত্রী চিকিৎসকের পর্যবেক্ষণে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।
মাত্র পাঁচ বছর বয়সে ভারতীয় চলচ্চিত্রে অভিনয় শুরু করেন তনুজা। ১৯৬০ সালে ‘ছাবিলি’ সিনেমায় নায়িকা হিসেবে অভিষেক হয় তার। ষাটের দশকে তনুজা কলকাতার বাংলা চলচ্চিত্রে সমানতালে অভিনয় শুরু করেন। বাংলা সিনেমার কিংবদন্তি উত্তমকুমারের বিপরীতে অভিনয় করেন ‘দেয়া নেয়া’ (১৯৬৩), ‘অ্যান্টনি-ফিরিঙ্গি’ (১৯৬৭), ‘রাজকুমারী’ (১৯৭০) অন্যতম।
Leave a Reply