1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

যে সিনেমা দিয়ে পর্দায় ফিরলেন বাপ্পারাজ

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ২৩৭ বার পঠিত

ঢাকাই সিনেমার আশির দশকের দাপুটে নায়ক বাপ্পারাজ। ক্যারিয়ারে অসংখ্য ব্যবসা সফল দর্শককে উপহার দিয়েছেন তিনি। তবে অনেকদিন ধরেই পর্দার বাইরে রয়েছেন এই অভিনেতা। দীর্ঘ বিরতির পর অবশেষে পর্দায় ফিরলেন বাপ্পারাজ।

গত ১৫ ডিসেম্বর মুক্তি পেয়েছে বাপ্পারাজ অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ফ্ল্যাশব্যাক ৭১’। আর মুক্তির পরই দর্শকদের প্রশংসা কুড়াচ্ছেন। তবে এতো দিন গল্প ও চরিত্র পছন্দ না হওয়ায় অভিনয় থেকে দূরে ছিলেন বলে জানিয়েছেন তিনি।

জানা গেছে, সরকারি অনুদানে নির্মিত হয়েছে ‘ফ্ল্যাশব্যাক ৭১’। মূলত স্বাধীনতা যুদ্ধে পাক হানাদার বাহিনীর অত্যাচারে ধর্ষিতা এক নারীর গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। এতে মেজর আকবর চরিত্রে দেখা গেছে বাপ্পারাজকে। আর সিনেমাটি পরিচালনা করেছেন বাহার উদ্দিন খেলন।

‘ফ্ল্যাশব্যাক ৭১’ সিনেমায় অভিনয় প্রসঙ্গে বাপ্পারাজ বলেন, চলচ্চিত্রটির গল্পটি ভীষণ ভালো লেগেছে। মনের মতো একটি চরিত্র পেয়েছি তাই কাজটি কড়া হয়েছে। আশা করি, দর্শকদেরও ভালো লাগবে। সামেন ভালো গল্প ও চরিত্র পেলে সিনেমায় কাজ করতে কোনো আপত্তি নেই আমার।

এছাড়া প্রায় তিন বছর ‘সিক্রেট এজেন্ট’ নামের আরও একটি সিনেমার কাজ শেষ করেন বাপ্পারাজ। কিন্তু সাফি উদ্দিন সাফি নির্মিত অ্যাকশন থ্রিলার ঘরানার এই সিনেমাটির কাজ শেষ হলেও এখনও সেটা মুক্তি পায়নি।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park