1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

১০ মিলিয়ন ছাড়া খেলেন না তমা মির্জা

  • আপডেট সময় : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩
  • ১৫০ বার পঠিত

নৃত্যশিল্পী হিসেবে মিডিয়ায় কাজ শুরু করেন অল্প বয়সে। মডেলিং এবং অভিনয়ে এসে সফলতা পান তমা মির্জা। পরে নাটক, সিনেমায় কাজ করে বেশ আলোচনায় চলে আসেন। ২০১০ সালে এমবি মানিক পরিচালিত ‘বলো না তুমি আমার’ সিনেমা দিয়ে ক্যারিয়ার শুরু করেন, অভিনয় করেন ১৫টিরও বেশি সিনেমায়। কাজের সম্মাননা হিসেবে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

চলচ্চিত্রের পাশাপাশি এখন কাজ করছেন ওটিটি মাধ্যমেও। তার প্রথম ওয়েব ফিল্ম ‘খাঁচার ভিতর অচিন পাখি’ মুক্তির পর নিজেকে আবিষ্কার করেছেন নতুনরূপে। এরপর থেকে ওয়েবেই ঝুঁকেছেন এ নায়িকা। মাঝে ফের চলচ্চিত্রে কাজ করেছেন। তার ব্যক্তিজীবন নিয়ে কৌতূহলের শেষ নেই ভক্তদের। পর্দার বাইরে তিনি কেমন, তা জানতে উদগ্রীব সিনেপ্রেমীরা। দেশীয় একটি গণমাধ্যমে যাপিতজীবন নিয়ে কথা বলেছেন এই অভিনেত্রী।

সিনেমার বাইরে কীভাবে সময় কাটান—এমন এক প্রশ্নে তমা বলেন, সিনেমার বাইরে আমি আমার হানির (পোষ্য কুকুর) সঙ্গে সময় কাটাই। যখন আমি বাসায় থাকি, রাতে ঘুমাতে যেতে একটু দেরি হয়। কারণ, আমি রাতে ঘুমানোর আগে একটু লুডু খেলি।

লুডু ছাড়াও অন্যান্য গেমস খেলতেও ভালোবাসেন তিনি। তমা বলেন, আমি লুডু স্টারও খেলি। অনেকে আমাকে দু’হাজার কয়েনের রিকোয়েস্ট পাঠান, পাঁচ হাজার কয়েনের পাঠান- ওগুলো আমি খেলি না। আমি ১ মিলিয়ন বা ১০ মিলিয়ন ছাড়া খেলি না।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park