1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

প্রতিনিয়তই এসব প্রশ্ন সত্যিই ভীষণ বিরক্তিকর : মিমি চক্রবর্তী

  • আপডেট সময় : রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩
  • ৮৬ বার পঠিত

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। বর্তমানে রুপালি পর্দার চেয়ে রাজনীতির মাঠেই বেশি সক্রিয়। তবে অভিনয় ছাড়েননি। এদিকে তার সমবয়সী অনেকেই বিয়ের পিঁড়িতে বসে সংসারী হলেও, তিনি এখনও সিঙ্গেলই রয়ে গেছেন। এবার প্রেম ও বিয়ে নিয়ে মুখ খুলেছেন মিমি।

অভিনয় আর রাজনীতি নিয়ে সরব থাকলেও, প্রেম বা বিয়ের বিষয়ে কোনো চিন্তাভাবনাই নেই মিমির। এমনকি বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে তবুও অভিনেত্রীর কোনো সাড়া নেই।

সম্প্রতি গণমাধ্যমের একটি সাক্ষাৎকারে প্রেম ও বিয়ের প্রসঙ্গে জানতে চাইলে মিমি জানান, প্রেম-বিয়ের জন্য সময় নেই তার। নিজেকে বিরক্তিকর বলেও দাবি করেন মিমি।

অভিনেত্রী বলেন, কী বলব, আমি সত্যিই বিরক্তিকর। বিয়ে করার আগে ছেলে পেতে হবে। তার জন্য ডেট করতে হবে। দেখা করতে হবে, চারটে জায়গায় যেতে হবে। আমি কিছুই করি না। কাজ করি, বাড়ি ফিরি, বই পড়ি, ফোন স্ক্রল করি, তিন ছেলেপুলে (পোষ‌্য) নিয়ে ব্যস্ত থাকি।

মিমি আরও বলেন, আমি ডিসিপ্লিনড লাইফে বিশ্বাস করি। কোনো বছর শেষ কিংবা বা নতুন বছরের জন্য শুধু নয়। বাবার থেকে শৃঙ্খলাপরায়ন হতে শিখেছি। সৎ, ভালো মানুষ হতে চেয়েছি সবসময়। আর সমাজকে কিছু ফিরিয়ে দিতে চাই, মানুষকে সাহায্য করতে চাই।

রাজনীতিতে যোগদান করায় অভিনয় জীবন ক্ষতিগ্রস্ত হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে মিমি বলেন, না, না। অভিনয়ের জন্য সময় ম্যানেজ করা যায়। আর তাছাড়া যখন একটা কাজ করি, তখন শুধু সেটাই করি। কখনোই কয়েকটা কাজ একসঙ্গে করি না। আমাদের রাজনীতিটা আসলে রাজনীতির মানুষদের মতো করে করতে হয় না।

যেহেতু আমরা অভিনয়শিল্পী, তাই সেই স্বাধীনতা আমাদের দেওয়া হয়েছে যে, কাজটা প্রায়োরিটি দেওয়া এবং মানুষের কাজ করা। আমার অফিস থেকে যেন কেউ সেবা না পেয়ে ঘুরে না যায়। সেটা পর্যবেক্ষণ করা আমার দায়িত্ব। তাই স্ট্যান্ড বাই থাকে সবসময়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park