1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

‘অপারেশন জ্যাকপট’ সিনেমায় ওঙ্কার সিং চরিত্রে ওমর সানী

  • আপডেট সময় : শনিবার, ৬ জানুয়ারি, ২০২৪
  • ১২০ বার পঠিত

১৯৭১ সালের মুক্তিযোদ্ধাদের সফল নৌ অপারেশনের কাহিনী নিয়ে নির্মিত হতে যাচ্ছে সিনেমা ‘অপারেশন জ্যাকপট’। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে নির্মিত হবে দেশের স্বাধীনতা সংগ্রামের এই ইতিহাসনির্ভর সিনেমাটি। এটি যৌথভাবে পরিচালনা করছেন বাংলাদেশের দেলোয়ার জাহান ঝন্টু ও ভারতের রাজিব বিশ্বাস।

২১ কোটি টাকা বাজেটের এ সিনেমার শুটিং শুরু হয়েছে গত ২৯ ডিসেম্বর। আর এ সিনেমাতেই ১৯৭১ সালে ভারতীয় সেনাবাহিনীর মেজর জেনারেলের দায়িত্বে থাকা ওংকার সিং কাটকাটের ভূমিকায় অভিনয় করবেন জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী। ইতোমধ্যে সিনেমার শুটিং শুরু করেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ওমর সানীর মেজর লুকের ছবিও সকলের নজরে এসেছে। আর নিজের এই চরিত্রটি সাবলীলভাবে ফুটিয়ে তুলতে সব প্রস্তুতি নিয়েছেন এ অভিনেতা।

গতকাল বুধবার (৩ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে নিজের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে ওমর সানী লিখেছেন, ‘১৯৭১ সালের স্বাধীনতা সংগ্রামের একটা বিশাল ঘটনার সূত্রপাত হচ্ছে-‘অপারেশন জ্যাকপট’। আর এই সিনেমাতে তৎকালীন ইন্ডিয়ার মোস্ট পাওয়ারফুল অফিসার ছিলেন ওঙ্কার সিং কাটকার। তার চরিত্র নিয়ে হাজির হলাম অপারেশন জ্যাকপটে। ধন্যবাদ এই সিনেমার প্রযোজক এবং পরিচালককে।’

এই সিনেমায় স্বাধীনতা যুদ্ধের নৌ-সেক্টরে পরিচালিত সফলতম গেরিলা অপারেশন চিত্রায়িত হবে। ১৯৭১ সালের ১৫ আগস্ট রাত ১২টার পর অর্থাৎ ১৬ই আগস্ট প্রথম প্রহরে ‘অপারেশন জ্যাকপট’ নামের অভিযানে চট্টগ্রাম ও মোংলা সমুদ্রবন্দর, চাঁদপুর ও নারায়ণগঞ্জে একযোগে গেরিলা অপারেশন চালানো হয়েছিলো। সেই অভিযানে পাকিস্তান ও অন্য আরও কয়েকটি দেশ থেকে অস্ত্র, খাদ্য ও তেল নিয়ে আসা ২৬টি জাহাজ ডুবিয়ে দিয়েছিলেন মুক্তিযোদ্ধারা। ইতিহাসের সাহসী সেই অভিযানের সোনালি সময় সঠিকভাবে উপস্থাপিত হবে ‘অপারেশন জ্যাকপট’ সিনেমায়।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park